নিউজ

Bank Holiday List: নতুন বছরের প্রথম মাসেই ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৪ দিন, রইলো ছুটির দিনের তালিকা

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। তাই যাতে মানুষকে সমস্যা না করতে হয় সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন।

চলতি বছর শেষ হতে আর মাত্র ২ দিন বাকি। নতুন বছরে জানুয়ারি মাসে অন্যান্য মাসের মতোই একাধিক ব্যাংকের ছুটি থাকতে চলেছে। জানুয়ারিতেই ছুটির জন্য রয়েছে লম্বা তালিকা। সেই তালিকা অনুযায়ী ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানুয়ারি মাসের জন্য জানুয়ারিতে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ৫টি রবিবার এবং ২ দিন শনিবার ছুটির দিন রয়েছে। তবে সব রাজ্যেই যে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, এমনটা কিন্তু নয়। প্রত্যেক রাজ্যের স্থানীয় উৎসবগুলির সঙ্গে মিলিয়ে ব্যাঙ্কে ছুটি দেওয়া হয়।

জানুয়ারি মাসের ছুটির দিনের তালিকা:

রবিবার, 1 January 2023- দেশের সমস্ত ব্যাঙ্ক এমনিতে রবিবার, সেই সঙ্গে নিউ ইয়ার উপলক্ষে বন্ধ থাকবে।

সোমবার, 2 January 2023-
আইজল – নিউ ইয়ার উদযাপনের জন্য এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

মঙ্গলবার, 3 January 2023-
ইম্ফল–Imoinu Iratpa-র কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

বুধবার, 4 January 2023-
ইম্ফল– Gaan-Ngai উদযাপনের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

রবিবার, 8 January, 2023-
রবিবারের কারণে দেশের সমস্ত ব্যাঙ্ক সেদিন বন্ধ।

শনিবার, 14 January 2023-
মাসের দ্বিতীয় শনিবার বলে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

রবিবার, 15 January 2023-
রবিবার দেশের সব ব্যাঙ্ক বন্ধ।

সোমবার, 16 January 2023-
চেন্নাই–Thiruvalluvar Day উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ।

মঙ্গলবার, 17 January 2023
চেন্নাই–Uzhavar Thirunal জন্য ব্যাঙ্ক বন্ধ।

রবিবার, 22 January 2023-
রবিবার হিসেবে বন্ধ।

সোমবার, 23 January 2023-
ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ– নেতাজি জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।

বৃহস্পতিবার, 26 January 2023-
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

শনিবার, 28 January 2023-
মাসের চতুর্থ শনিবার হিসেবে সমস্ত ব্যাঙ্ক বন্ধ।

রবিবার, 29 January 2023-
রবিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ সারা দেশে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026