ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Holiday: মে মাসে এই ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, ছুটির তালিকা দেখে তবেই ঠিক করুন কাজের সময়সূচী

২০২৪-২৫ আর্থিক বছর শুরু হয়ে গিয়েছে। এই মাসে নির্বাচন চলছে সারা ভারত জুড়ে। বর্তমানে ভারতে এটা একটা দারুন বড় উৎসব হয়ে উঠেছে। কিন্তু তার মধ্যেই খবর পাওয়া যাচ্ছে নাকি এই মাসে প্রায় ১৪ দিন বন্ধ থাকতে পারে ব্যাংক। বিভিন্ন কারণে বাড়িতে এই মাসে ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা আছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা অনুযায়ী, ২০২৪ সালের মে মাসে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে শনিবার ও রবিবারও।

কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?

১ মে: মহারাষ্ট্র দিবস ও মে দিবস (বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, কোচি, কলকাতা, মুম্বাই, নাগপুর)
৫ মে: রবিবার এবং সেই কারণে ব্যাংক বন্ধ থাকছে।
৮ মে: রবীন্দ্র জয়ন্তী (পশ্চিমবঙ্গ)
১০ মে: বাসব জয়ন্তী ও অক্ষয় তৃতীয়া (বেঙ্গালুরু)
১১ মে: দ্বিতীয় শনিবার থাকার কারণে ব্যাংক বন্ধ থাকবে।
১২ মে: রবিবার থাকার কারণে ব্যাংক বন্ধ রয়েছে।
১৬ মে: গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে সিকিমের রাজ্য দিবসের কারণে।
১৯ মে: রবিবার থাকার কারণে থাকবে ব্যাংক বন্ধ
২০ মে: লোকসভা ভোট (বেলাপুর, মুম্বাই)
২৩ মে: বুদ্ধ পূর্ণিমা (আগরতলা, আইজল, বেলারপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, ইটানগর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর)
২৫ মে: চতুর্থ শনিবার থাকার কারণে ব্যাংক বন্ধ
২৬ মে: রবিবার থাকার কারণে ব্যাংক বন্ধ

তবে, ভারতে সমস্ত রাজ্যের ব্যাংক ব্যাঙ্ক এই ১৪ দিনই ছুটি থাকবে এমনটা নয়। রাজ্য বিশেষ এই ছুটির তালিকা আলাদা আলাদা। ছুটির দিনগুলোতেও অনলাইন ব্যাঙ্কিং ও এটিএম ব্যবহার করা যাবে। আপনার যদি ব্যাঙ্কে কোনো জরুরি কাজ থাকে তাহলে ছুটির তালিকা দেখে আগে থেকেই সিদ্ধান্ত নিন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026