Categories: BB Plusদেশ

Bank Holiday: আগামীকাল বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, জেনে নিন কেন ছুটি ঘোষণা করেছে RBI

আজ্ঞে হ্যাঁ, আগামীকাল বন্ধ থাকতে চলেছে ব্যাংক পরিষেবা। কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তবে আপনার কোন চিন্তা নেই। কারণ শুধুমাত্র মেঘালয়ে আগামীকাল বন্ধ থাকবে ব্যাংকের সমস্ত পরিষেবা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। মূলত, ১২ই ডিসেম্বর মেঘালয়ের পা-তোগান নেংমিজ্ঞা সাংমার মৃত্যু দিবস। তাই এই দিনটি বীর যোদ্ধা পা-তোগান নেংমিজ্ঞা সাংমার অকাল প্রয়াণে গারো সম্প্রদায়ের মানুষরা পালন করে থাকেন। আর এই কারণে এই বিশেষ দিনটি মেঘালয়ে সরকারি ছুটি পালন করা হয়।

আমরা আপনাদের বলি, পা-তোগান নেংমিজ্ঞা সাংমা ছিলেন মেঘালয়ের একজন বীর মুক্তিযোদ্ধা। যিনি ১২ই ডিসেম্বর ১৮৭২ সালে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন। তাই এই বিশেষ দিনটি গারো সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত আবেগের। তারা এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে পালন করে থাকেন। আমরা আপনাদের বলি, এই বিশেষ কারণে শুধুমাত্র আগামীকাল মেঘালয়ে বন্ধ থাকবে সমস্ত ব্যাংকের পরিষেবা। দেশের বাকি সমস্ত রাজ্যে আগামীকাল নির্দিষ্ট সময় খোলা হবে ব্যাংক।

এক নজরে দেখে নিন, চলতি মাসে ব্যাংকের ছুটির তালিকা-

১৪ই ডিসেম্বর – (দ্বিতীয় শনিবার)
১৫ই ডিসেম্বর- (সাপ্তাহিক ছুটি, রবিবার)
২২শে ডিসেম্বর – (সাপ্তাহিক ছুটি, রবিবার)
২৬শে ডিসেম্বর- (বড়দিনের ছুটি)
২৭শে ডিসেম্বর- (ক্রিসমাস উদযাপনে কিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে)
২৮শে ডিসেম্বর (চতুর্থ শনিবার)
২৯শে ডিসেম্বর (সাপ্তাহিক ছুটি, রবিবার)

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026