ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Holidays: দীপাবলিতে টানা চারদিন ব্যাংক থাকবে বন্ধ, গুরুত্বপূর্ণ কাজ শেষ করার এটাই ভালো সময়

দেশজুড়ে দীপাবলি উৎসবের প্রস্তুতি চলছে পুরো উৎসাহের সাথে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সারাদেশে দীপাবলি উদযাপিত হতে চলেছে। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে ভারতের সবাই ছুটি চান। দীপাবলিতে সবাই লম্বা ছুটি যান যাতে পরিবারের সঙ্গে একটা সময় কাটানো যেতে পারে। দীপাবলিতার জমকালো উদযাপনের জন্য সারা ভারতে অত্যন্ত পরিচিত। শুধু দীপাবলি বললে ভুল হবে পশ্চিমবঙ্গে কালীপুজো এরকমভাবেই উদযাপিত হয়। সেই কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন তারিখে ব্যাংক ছুটি থাকে এই সময়। দীপাবলিতে সারা দেশে ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। মোটামুটি দুই থেকে তিনদিন পর্যন্ত দীপাবলিতে ব্যাংক ছুটি থাকে ভারতের বিভিন্ন অঞ্চলে। প্রধান উৎসবের দিন, গোবর্ধন উৎসব এবং ভাইফোটার জন্য ছুটি থাকে ভারতের বিভিন্ন জায়গায় ব্যাংক।

ব্যাংকে দীপাবলীর ছুটি

উত্তর ভারতের ব্যাংকগুলি দীপাবলি এবং ভাই দুজের কারণে ছুটি থাকে। গুজরাটে এবং মহারাষ্ট্রের মতো পশ্চিম রাজ্যের ব্যাংক ধনতেরাস এবং গুজরাটি নববর্ষের মতো দিনে ছুটি থাকে। দক্ষিণ ভারতে দীপাবলীর ছুটি অত্যন্ত স্বল্প সময়ের জন্য। সাধারণত একদিন স্থায়ী হয় এই ছুটি।

কবে কবে থাকবে ব্যাংক বন্ধ?

দীপাবলির কারণে ৩১ শে অক্টোবর বৃহস্পতিবার সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। এরপর এক নভেম্বর শুক্রবার গোবর্ধন পূজা হওয়ার কারণে আগরতলা বেলাপুর বেঙ্গালুরু, দেরাদুন গ্যাংটক ইম্ফল জম্মু মুম্বাই নাগপুর শিলং এবং শ্রীনগরে ব্যাংক ছুটি থাকবে। ২ নভেম্বর ভাইফোটার কারণে আহমেদাবাদ বেলাপুর ব্যাঙ্গালোর দেরাদুন গ্যাংটক জয়পুর কানপুর লখনৌ মুম্বাই এবং নাগপুরে ব্যাংক ছুটি থাকবে। পাশাপাশি এই দিন দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। এর পরের দিন রবিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ পরপর চার দিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে বেশ কিছু জায়গায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026