শুক্রবার অর্থাৎ ২৬ শে জানুয়ারি সমস্ত রাজ্যে ব্যাংক বন্ধ থাকার ঘোষণা করে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। প্রজাতন্ত্র দিবস হিসেবে শুক্রবার সব রাজ্যে ছুটি রয়েছে এবং এটি একটি গেজেটেড ছুটির দিন। জানুয়ারি মাস শেষ হতে আর দশ দিনের কম বাকি আছে। তার মধ্যেই আবার পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক। সব রাজ্যের ছুটি একসাথে অনুষ্ঠিত না হলেও বিভিন্ন রাজ্যে উৎসবে নিরিখে আলাদা আলাদা সময়ে ছুটি থাকবে ব্যাংক। তবে প্রজাতন্ত্র দিবসের কারণে ২৬ শে জানুয়ারি শুক্রবার সমস্ত রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
এছাড়াও ২৩শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার মনিপুরে ব্যাংক বন্ধ থাকবে। ২৫ শে জানুয়ারি বৃহস্পতিবার মোঃ হযরত আলীর জন্মদিন উপলক্ষে তামিলনাড়ু মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে ব্যাংক বন্ধ থাকবে। ২৬ শে জানুয়ারি ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ নেই। বাকি সব রাজ্যে ব্যাংক বন্ধ রয়েছে। ২৭শে জানুয়ারি চতুর্থ শনিবার উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। ২৮শে জানুয়ারি রবিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ থাকবে।
তবে ব্যাংক বন্ধ থাকলেও, অনলাইন পরিষেবা কিন্তু পুরোপুরি ভাবে চালু থাকবে। পাশাপাশি এটিএম পরিষেবা চালু থাকবে ঠিক ঠাক ভাবে। যদি আপনার কোনরকম কোন কাজ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এই কয়েকটি তারিখের মধ্যে ব্যাংকে আসতে হবে। ব্যাংকের ছুটির কারণে কেন্দ্রীয় সরকার সকলকেই আগে ভাগে সমস্ত ব্যাংকের কাজ শেষ করে নেবার আবেদন জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…