ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Holiday: জন্মাষ্টমীতে ব্যাংক বন্ধ বা খোলা, সেপ্টেম্বরের ছুটির তালিকা দেখুন

জন্মাষ্টমী উপলক্ষে ৬ ও ৭-ই সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক। ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই পালিত হয় জন্মাষ্টমীর উৎসব। একে গোকুলাষ্টমী ও শ্রীকৃষ্ণ জয়ন্তী বলা হয়। আর এই উৎসবকে কেন্দ্র করেই ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও জনবহুল রাজ্যে ছুটি থাকে ব্যাঙ্কের। এক্ষেত্রে যদি সেই রাজ্যগুলির সাধারণের ৬ ও ৭-এর মধ্যে ব্যাঙ্কের কোন কাজ থাকে, তবে তাদের বেশ কিছুটা সমস্যায় পড়তে হবে বলেই ধারনা করা হচ্ছে। জেনে নিন, কোন কোন রাজ্যে জন্মাষ্টমীতে দু’দিন ছুটি থাকবে ব্যাঙ্ক।

৬ ও ৭-ই সেপ্টেম্বর নিম্নোক্ত রাজ্যগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক-

১) অন্ধপ্রদেশ
২) তামিলনাড়ু
৩) গুজরাট
৪) বিহার
৫) মধ্যপ্রদেশ
৬) চণ্ডীগড়
৭) রাজস্থান
৮) সিকিম
৯) জম্মু
১০) হিমাচল প্রদেশ
১১) ঝাড়খন্ড
১২) ছত্রিশগড়
১৩) মেঘালয়
১৪) শ্রীনগর

সেপ্টেম্বর জুড়ে ব্যাঙ্কের বেশ কয়েকটি ছুটি রয়েছে, নিজেদের কাজের সুবিধার জন্য সেই সমস্ত দিনগুলি সম্পর্কে জেনে নিন নীচের তালিকা থেকে-

১) ৮-ই সেপ্টেম্বর দিল্লিতে জি ২০-র জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২) ১৮-ই সেপ্টেম্বর বিনায়ক চতুর্থীর কারণে কর্ণাটক ও তেলেঙ্গানায় ছুটি থাকবে ব্যাঙ্ক।

৩) ১৯-শে সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, তামিলনাড়ু ও গোয়াতে ব্যাঙ্ক ছুটি থাকবে।

৪) ২০-শে সেপ্টেম্বরও গণেশ চতুর্থীর জন্য উড়িষ্যা ও গোয়াতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৫) ২২-শে সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরু সমাধির দিন কেরালায় বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।

৬) ২৩-শে সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থ শনিবার মহারাজ হরি সিংয়ের জন্মদিনে জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৭) ২৫-শে সেপ্টেম্বর আসামে শ্রীমন্ত শংকর দেবের জন্মবার্ষিকী উপলক্ষে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।

৮) ২৭-শে সেপ্টেম্বরে কেরালা ও জম্মুতে মিলাদ-ই-শরীফ উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৯) ২৮-শে সেপ্টেম্বরে ঈদ-ই-মিলাদ ও ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে গুজরাট, মিজোরাম, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, মণিপুর, উত্তর প্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026