নিউজ

Bank Holidays: দিওয়ালি, ছট পূজা নিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে নভেম্বর মাসে, দেখে নিন ছুটির তালিকা

অক্টোবর মাস শেষ হতে হতে এখন নভেম্বর মাস আসতে চলেছে। এমন পরিস্থিতিতে আপনি যদি নভেম্বর মাসে ব্যাঙ্কের কাজে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেন। তাই অবশ্যই একবার ব্যাঙ্কের ছুটির তালিকা চেক করুন, কারণ দীপাবলি সহ গুরু নানক জয়ন্তীর মতো উৎসবের কারণে নভেম্বরে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। আপনার যদি নভেম্বর মাসে যদি ব্যাঙ্কের অনেক কাজ থাকে, তাহলে আগে থাকতেই হন সাবধান। আপনি শেষ এই কয়েকদিনেই আপনার ব্যাঙ্কের সমস্ত কাজ সেরে নিন। নভেম্বর মাসে কতদিন ব্যাংক ছুটি থাকবে বা কোথায় কোথায় কোনদিন ছুটি থাকবে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নভেম্বরে মোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে, তবে মানুষ অনলাইনের মাধ্যমে তাদের কাজ সেরে ফেলতে পারবে। তবে সব রাজ্যে একইদিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। ব্যাঙ্ক বন্ধ থাকলেও, অনলাইনে ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। এছাড়া এটিএম পরিষেবা চালু থাকবে। নভেম্বর মাসে উৎসব, জন্মবার্ষিকী ও শনি-রবিবারসহ মোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। নভেম্বর মাসের ছুটির তালিকা দেখে নিন এখানেই।

1) 1 নভেম্বর 2023- কন্নড় রাজ্যোৎসব/কুট/কারভা চৌথের কারণে বেঙ্গালুরু, ইম্ফল এবং সিমলায় ব্যাঙ্ক ছুটি থাকবে।

2) 5 নভেম্বর, 2023- রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

3) 10 নভেম্বর, 2023- মেঘালয়ের ওয়ানগালা মহোৎসবের সময় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

4) 11 নভেম্বর, 2023- দ্বিতীয় শনিবার, সাপ্তাহিক ছুটি, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

5) নভেম্বর 12, 2023- রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

6) 13 নভেম্বর, 2023- আগরতলা, দেরাদুন, গ্যাংটক, ইম্ফল, জয়পুর, কানপুর, লখনউতে গোবর্ধন পূজা/লক্ষ্মী পূজা/দিওয়ালি/দীপাবলির কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

7) 14 নভেম্বর, 2023- দিওয়ালি (বালি প্রতিপদ) / বিক্রম সংবত নববর্ষ / লক্ষ্মী পূজার কারণে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, গ্যাংটক, মুম্বাই, নাগপুরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷

8) 15 নভেম্বর, 2023- ভাই দুজ/চিত্রগুপ্ত জয়ন্তী/লক্ষ্মী পূজা/নিঙ্গল চাক্কুবা/ভ্রাত্রী দ্বিতীয়ার কারণে গ্যাংটক, ইম্ফল, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ এবং সিমলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

9) 19 নভেম্বর, 2023- রবিবার, সাপ্তাহিক ছুটি, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

10) 20 নভেম্বর, 2023- ছঠের কারণে পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

11) 23 নভেম্বর, 2023- সেং কুট স্নেম/ইগাস বাগওয়ালের কারণে দেরাদুন এবং শিলং-এ ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

12) 25 নভেম্বর, 2023- চতুর্থ শনিবার, সাপ্তাহিক ছুটি, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

13) 26 নভেম্বর, 2023- রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

14) 27 নভেম্বর, 2023- গুরু নানক জয়ন্তী / কার্তিক পূর্ণিমার কারণে, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইম্ফল, কোচি, পানাজি, পাটনা, ত্রিবান্দ্রম এবং শিলং ছাড়া সমগ্র দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

15) 30 নভেম্বর, 2023- কনকদাস জয়ন্তীর কারণে কর্ণাটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026