দীপাবলি, ধনতেরাসসহ গুরু নানক জয়ন্তীর মতো উৎসবের কারণে নভেম্বর মাসে ব্যাঙ্কগুলিতে অনেকগুলি ছুটি আছে। কিছুদিন আগেই কেটেছে দীপাবলির রেষ। এবার আসছে গুরু নানক জয়ন্তী বা কার্তিক পূর্ণিমা। আপনার যদি নভেম্বর মাসের শেষের দিকে যদি ব্যাঙ্কের অনেক কাজ থাকে, তাহলে আগে থাকতেই হন সাবধান। গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা উপলক্ষে সোমবার অর্থাৎ ২৭ নভেম্বর ২০২৩ তারিখে অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আপনাদের জানিয়ে রাখি, এই কার্তিকা পূর্ণিমা নভেম্বর মাসের শেষ পূর্ণিমা। এইদিন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্মদিন হিসেবে পালিত হয়। ১৪৬৯ সালের এই দিনে গুরু নানক দেব জি জন্মগ্রহণ করেন। দিনটি গুরুপূরব গুরু নানক জয়ন্তীর জন্য পরিচিত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দিনে অর্থাৎ ২৭ নভেম্বর দেশের অনেক রাজ্যে ব্যাঙ্কের ছুটি দিয়েছে।
ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, রাজস্থান, জম্মু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, নতুন দিল্লি, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশে ইত্যাদি রাজ্যে ২৭ নভেম্বর গুরু নানক জয়ন্তীর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, সিকিম, আসাম, মণিপুর, কেরালা, গোয়া, বিহার এবং মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে না। যাদের রাজ্যে ছুটি আছে তাঁরা একটি লং উইকএন্ড পালন করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…