এসবিআই গ্রাহকদের জন্য নতুন পরিষেবা শুরু করল ব্যাংক, এবার YONO ব্যবহার করে এই কাজটি করতে পারবেন আপনি

সরকারি ব্যাংকের মধ্যে ভারতের সবথেকে বড় ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি এই ব্যাংক তাদের গ্রাহকদের জন্য একটি নতুন সুবিধা চালু করেছে যার মাধ্যমে YONO অ্যাপ ব্যবহার করে আপনি সহজেই NRO ও NRE একাউন্ট করতে পারবেন। অনাবাসী ভারতীয়দের জন্য এই ডিজিটাল সুবিধা চালু করেছে এস বি আই। এসবিআই একটি বিবৃতিতে জানিয়েছে, ” এই পরিষেবাটি ব্যাংকের নতুন গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে যা অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে আরো সহজ করে তুলেছে। অনাবাসী ভারতীয়দের ভারতে একাউন্ট খুলতে এবং পরিচালনা করতে আর ভারতে আসতে হবে না। অ্যাপ ব্যবহার করেই আপনি এই কাজ করতে পারবেন।

অনাবাসী বহিরাগত NRE একাউন্ট হলো একটি বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট যা একজন এনআরআই ভারতে বিদেশি উপার্জন জমা করার জন্য খুলতে পারেন। অন্যদিকে অনাবাসিক সাধারন একাউন্ট NRO হলে এমন একটি অ্যাকাউন্ট যেখানে একজন অনাবাসী ভারতীয় ভারতে তার অর্জিত আয় পরিচালনা করতে পারেন। এর মাধ্যমে তিনি ভাড়া দিতে পারেন, সুদ গ্রহণ করতে পারেন, পেনশন নিতে পারেন এবং অন্যান্য কাজ করতে পারেন।

স্টেট ব্যাংক একটি বিবৃতি জানিয়ে বলেছে, এই ব্যাংক একটি নিরবচ্ছিন্ন এবং ডিজিটালাইজড একাউন্ট খোলার প্রক্রিয়া তৈরি করতে একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছে যা গ্রাহকদের সহজে এবং সঠিকভাবে একাউন্ট খুলতে সাহায্য করবে। অনাবাসী ভারতীয়দের তাদের ব্যাংকিং প্রয়োজনের জন্য একটি দারুণ সমাধান নিয়ে এসেছে এসবিআই। পাশাপাশি ব্যবহারকারীরা তাদের প্রতিটি পদক্ষেপ রিয়েল টাইমে তাদের অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ট্র্যাক করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026