সম্পদ থেকে শুরু করে গয়না, সবকিছু রাখার জন্য আমজনতার একমাত্র ভরসার জায়গা সেই ব্যাংকের লকার। এই ধরনের লকারে আপনারা আপনার সমস্ত দামি জিনিস সুরক্ষিত রাখতে পারেন। সঙ্গেই পেয়ে যান ব্যাংকের উচ্চমানের সুরক্ষা ব্যবস্থার সুবিধা। আর এবারে সেই লকারের নিয়মে বড় বদল নিয়ে এসেছে ভারতের একাধিক ব্যাংক। এবারে নতুন নিয়ম কার্যকর হয়েছে ১ জানুয়ারি ২০২১ থেকেই। এবারে এই নতুন নিয়মে গ্রাহকদের স্বাক্ষর করতেই হবে। ইতিমধ্যেই এই নতুন নিয়ম সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এসে গিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিশিয়াল টুইটার প্রোফাইলে। PNB-র জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘RBI-এর নির্দেশিকা অনুযায়ী, এই নয়া লকার চুক্তিতে আগামী ৩১ ডিসেম্বর ২০২২-এর আগেই সই করতে হবে। ইতিমধ্যেই তা করা না হয়ে থাকলে দ্রুত সেরে ফেলুন – টিম PNB।’
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর আগে ৮ আগস্ট ২০২১ সালে একটি নির্দেশিকা নিয়ে আসে। এই নির্দেশিকায় বলা হয় ১ জানুয়ারি ২০২২ থেকে এই নতুন নির্দেশিকা কঠোরভাবে পালন করা হবে। এই নির্দেশিকা অনুযায়ী, ওই শর্ত গ্রহণের জন্য গ্রাহকদের ১ বছরের সময়সীমা দেওয়া হয়। নয়া নিয়মে তাঁদের নতুন করে এলিজিবিলিটি ও রিনিউয়াল চুক্তিতে সই করতে হবে। ১ জানুয়ারি ২০২৩-এর আগেই তা সারতে হবে বলে জানানো হয়েছিল।
জানিয়ে রাখি, ব্যাঙ্ক যখন কোনও গ্রাহককে একটি লকার ভাড়া দেয়, তখন উক্ত ব্যাঙ্ক এবং গ্রাহক একটি স্ট্যাম্প পেপারের মাধ্যমে চুক্তিতে প্রবেশ করে। স্বাক্ষরিত লকার চুক্তির একটি অনুলিপি লকার ভাড়া করা গ্রাহককে দেওয়া হয়। এর মাধ্যমে তাঁদের অধিকার এবং দায়িত্বের বিষয়ে জানিয়ে দেওয়া হয়। চুক্তির মূল কপিটি ব্যাঙ্কের শাখায় রাখা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…