ব্যাঙ্কের লকার সবার জন্যই এখন খুবই গুরুত্বপূর্ণ। সবাই এখন ব্যাংকে একটা না একটা লকার ব্যবহার করেন। নিজের সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস ভালোভাবে রাখার জন্য এই ধরনের লকার খুবই গুরুত্বপূর্ণ। এই লকার আপনিও খুব সহজেই এই ধরনের লকার চালু করতে পারবেন নিজের নামে। তবে এই লকার একেবারে বিনামূল্যে নেওয়া যায় সেরকম ব্যাপার না। এই ধরনের লকার খুলতে আপনার অনেক বেশি টাকা লাগে। আর লকার সাধারণত মানুষ একটু নামকরা ব্যাংকেই খুলে থাকেন। তবে এবারে সেইসব ব্যাংকের লকারের চার্জ আরো বেশি বাড়তে চলেছে।
HDFC ব্যাঙ্কের লকার চার্জ
HDFC ব্যাঙ্ক লকারের জন্য একটা নির্দিষ্ট ফি ধার্য করে, যা লকারের আকার, প্রাপ্যতা এবং অবস্থানের উপর নির্ভর করে প্রতি বছর ১৩৫০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এই খরচ সাধারণত মাঝারি লকারের জন্য ৩,০০০ টাকা, বড় লকারগুলির জন্য ৭,০০০ টাকা এবং মেট্রো এবং শহুরে ব্রাঞ্চের XL লকারগুলির জন্য ১৫,০০০ টাকা হতে পারে ৷
আইসিআইসিআই ব্যাঙ্কের লকার চার্জ
ICICI ব্যাঙ্ক ছোট আকারের লকারের জন্য ১,২০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে চার্জ করে। মাঝারি আকারের লকারগুলির জন্য ব্যাঙ্কের চার্জ ২,৫০০ থেকে ৯,০০০ টাকার মধ্যে থাকে এবং বড়গুলির জন্য ৪,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে হয়।
ইয়েস ব্যাঙ্ক লকার চার্জ
ইয়েস ব্যাঙ্ক তার গ্রাহকদের বিভিন্ন আকারের লকারের জন্য ৪,৫০০ থেকে ৩২,০০০ টাকা পর্যন্ত চার্জ করে।
কানাড়া ব্যাঙ্ক লকার চার্জ
কানাড়া ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এককালীন লকার রেজিস্ট্রেশন ফি হল ৪০০ টাকা জিএসটি সহ। লকারের জন্য পরিষেবা চার্জ প্রতি মাসের ১২ তারিখ পর্যন্ত বিনামূল্যে এবং তারপরে প্রতি অপারেশন পিছু ১০০ টাকা আপনাকে দিতে হবে।
এসবিআই লকার ভাড়া নতুন হার
একই সময়ে, SBI তার লকার গ্রাহকদের ৩ ধরনের লকার নেওয়ার সুবিধা দিচ্ছে এবং তিনটি ধরনের লকারের ভাড়া আলাদা। মেট্রো এবং শহুরে গ্রাহকদের জন্য ২,০০০ টাকা হবে লকারের ভাড়া এবং গ্রামীণ ও শহুরে গ্রাহকদের জন্য ১,৫০০ টাকা চার্জ করা হয় লকারের ভাড়া হিসাবে৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…