যদি ব্যাঙ্ক অফ বরোদা ব্যাংকে আপনার একাউন্ট থাকে তাহলে আপনার জন্য রয়েছে একটা খুশির খবর। ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের সুবিধার জন্য একটা নতুন প্রকল্প চালু করেছে। এর অধীনে ব্যাংকের গ্রাহকরা ভিডিও কেওয়াইসি করার সুযোগ পেয়ে যাবেন। এর মানে এখন আর ব্যাংকের কোন শাখায় গিয়ে কেওয়াইসি করতে হবে না। বাড়িতে বসেই ভিডিও কল ব্যবহার করে আপনি এই কাজ করতে পারেন। তবে এই সুবিধা গ্রাহকদের জন্য ঐচ্ছিক। আধার কার্ড এবং প্যান কার্ড আপনার কাছে থাকতেই হবে এই সুবিধা গ্রহণ করার জন্য।
ভিডিও KYC সুবিধা শুধুমাত্র ব্যাংকের একাউন্টধারীরা ব্যবহার করতে পারবেন। যাদের বয়স ১৮ বছরের বেশি এবং যারা ভারতীয় নাগরিক তাদের জন্যই এই সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও অ্যাকাউন্ট ধারকের অবশ্যই তার আধার নম্বর এবং প্যান নম্বর থাকতে হবে। প্রথম ধাপে গ্রাহকদের ব্যাঙ্ক অফ বরোদা ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে পুনরায় KYC করার জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে ব্যাংক এক্সিকিউটিভ একটি ভিডিও কল প্রক্রিয়ায় এই পুরো কাজটা করবেন।
ভিডিও কল করার সময় গ্রাহকদের কাছে প্যান কার্ড, একটি সাদা কাগজ এবং একটি নীল বা কালো রঙের কলম রাখতে হবে। ব্যাংকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে কোন ভিডিও কেওয়াইসি কল করা হবে ব্যবসায়িক দিনে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে। একবার ভিডিও কল সম্পূর্ণ হয়ে গেলে গ্রাহকের সাথে সম্পর্কিত বিশদ ব্যাংকের রেকর্ডে আপডেট করা হবে এবং তারপরে গ্রাহককে বার্তা পাঠিয়ে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। ২০২১ সালে ডিজিটাল সেভিংস একাউন্টের জন্য এই ভিডিও কেওয়াইসি ফিচারটি প্রয়োজন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…