সরকারি অফিসে ছয় দিন কাজ এবং একদিন ছুটি। এটাই এতদিন পর্যন্ত দস্তুর হয়ে থেকেছে। তবে এবার ব্যাংক কর্মীদের জন্য নিয়মটা বদলাতে চলেছে। সরকারি ব্যাংকের কর্মীদের এবার থেকে সপ্তাহে দুদিন করে ছুটি দেওয়া হবে এবং কাজ করতে হবে পাঁচ দিন। এর সাথেই বেতন বৃদ্ধি এবং একাধিক অমীমাংসিত বিষয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৈঠক। সূত্রের খবর অবসরপ্রাপ্ত ব্যাংকারদের সস্তায় স্বাস্থ্য বীমা দেওয়া নিয়েও ব্যাংক ইউনিয়নের সঙ্গে আলোচনা হবে ব্যাংক অ্যাসোসিয়েশনের।
তবে এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে সরকারি ব্যাঙ্কে পাঁচ দিন কাজের বিষয়টি। ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের কর্মীদের জন্য ৫ দিন কাজের নিয়ম চালু করেছিল সরকার। এরপরেই ব্যাংক কর্মীদের তরফ থেকেও দাবি ওঠে। এই নিয়ে IBA ব্যাংক ইউনিয়ন এর সঙ্গে আলোচনা করেছে। এছাড়াও বেতন বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য বীমার বিষয়টাও আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে। গত বছরের পহেলা নভেম্বর থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন ব্যাংক কর্মীরা।
বর্তমানে ব্যাংক কর্মীরা প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি পেয়ে থাকেন। এছাড়াও প্রতিটি রাজ্যের উৎসব অনুযায়ী ছুটি দেওয়া হয় ব্যাংক কর্মীদের। ছুটির তালিকা তৈরি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে অনলাইন পরিষেবা ছুটির দিনেও চালু থাকে। সূত্রের খবর অনুযায়ী সরকারি ব্যাংক কর্মীদের যদি সপ্তাহে দুদিন ছুটি দেওয়া হয় তাহলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তেমন কোন আপত্তি নেই। তবে হ্যাঁ ব্যাংকিং আওয়ার বেড়ে যাবে। সেক্ষেত্রে ৫ দিন ৪৫ মিনিট করে কাজের সময় বৃদ্ধি করা হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…