ব্যাঙ্ক অফ বরোদার সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের জন্য এবার প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। ব্যাঙ্ক অফ বরোদার এই নিয়োগের জন্য আবেদন পত্র ২৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত পূরণ করা হবে বলে জানিয়ে দিয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সিনিয়র ম্যানেজারের মোট ২৫০ টি পদ পুরন করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এর জন্য আবেদন করতে পারেন।
এই আবেদনের জন্য আপনার নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আপনাকে যে কোন একটি স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এর পাশাপাশি রিলেশনশিপ বা ক্রেডিট ম্যানেজমেন্টে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সীমা সম্পর্কে কথা বলতে গেলে ১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ২৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমার ক্ষেত্রে কিছুটা ছাড় পেয়ে যাবেন।
সাধারণ EWS, OBC বিভাগের প্রার্থীদের ট্যাক্স এবং পেমেন্ট গেটওয়ে চার্জ সহ ৬০০ টাকা করে আবেদন ফি দিতে হবে। অন্যদিকে এসসি, এসটি, এবং মহিলা প্রার্থীদের জন্য ১০০ টাকা প্লাস ট্যাক্স এবং পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন পরীক্ষা গ্রুপ ডিসকাশন এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…