ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

জলের দরে কিনে নিন জমি, বাড়ি এবং সম্পত্তি, এই সরকারি ব্যাঙ্ক দিচ্ছে লোভনীয় অফার

যদি আপনি সস্তা দামের মধ্যে বাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য আছে একটা দারুন অফার। এই অফার অনুযায়ী, আপনি বেশ কিছুটা সস্তার মধ্যে কিনে নিতে পারবেন নিজের স্বপ্নের বাড়ি, ফ্ল্যাট, জমি অনেক কিছুই। আর এই অফারে আপনাকে সাহায্য করতে চলেছে ভারতের অন্যতম বড় একটি সরকারি ব্যাংক, ব্যাংক অফ বরোদা। ইতিমধ্যেই, ব্যাঙ্ক অফ বরোদা তরফ থেকে এই ব্যাপারে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে টুইটের মাধ্যমে।

ব্যাঙ্ক অফ বরোদা তাদের অফিসিয়াল টুইটার একাউন্টের মাধ্যমে জানিয়েছে, আপনি নিজের পছন্দের ঘর অথবা অফিস বেছে নিতে পারেন এবং তারপর এই ব্যাংকের সাহায্যে সহজেই করতে পারেন নিজের ঘরের জন্য নিলামের দাবি। ইতিমধ্যেই, ব্যাঙ্ক অফ বরোদার তরফে এই ই অকশন চালু করা হয়েছে। আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকে এই অকশন চালু হয়েছে এবং ইতিমধ্যেই অনেকে এই নিলামের মাধ্যমে নিজেকে রেজিষ্টার করে ফেলেছেন।

আজকেই ব্যাঙ্ক অফ বরোদার মেগা ই-নিলাম হচ্ছে। এই নিলামের মাধ্যমে আপনার বাড়ি, জমি, ফ্ল্যাট, অফিস স্পেস এবং শিল্প সম্পত্তি কেনার সুযোগ রয়েছে। সারা ভারতের যেকোনো জায়গায় আপনি সম্পত্তি কিনতে পারছেন। তাই আপনি আপনার সুবিধা অনুযায়ী ভারতের যেকোনো স্থানে একটি বাড়ি অথবা ফ্ল্যাট কিনতে পারেন।

সর্ফেয়াসি আইন অনুসারে হবে এই নিলাম এবং এই নিলামের সম্পূর্ণ কাজ হবে একেবারে স্বচ্ছ। এই নিলামের ব্যাপারে আরো তথ্য জানতে আপনাকে ক্লিক করতে হবে এই ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট লিংকে। bit.ly/MegaEAuctionSept_ এই লিংকে ক্লিক করলেই আপনি ব্যাংক অফ বরোদার ওয়েবসাইটে প্রবেশ করে যেতে পারেন এবং সেখান থেকে এই নিলামে অংশ নিতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026