বর্তমানে বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের নানারকম মাধ্যম তৈরি হয়ে গিয়েছে। রিজার্ভ ব্যাংক রিপো রেট কয়েক বার বৃদ্ধির কারণে মানুষ ব্যাংকের স্থায়ী আমানতে আরো বেশি করে টাকা রাখতে শুরু করেছেন। সরকারি বেসরকারি প্রকল্পের তুলনায় এখন ব্যাংকের স্থায়ী আমানতে বেশি সুদ পাওয়া যাচ্ছে। সেরকমই একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। আপনাদের জানিয়ে রাখি ব্যাংক অফ ইন্ডিয়া ১০ জানুয়ারি ২০২৩ থেকে ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের উপরে সুদের হার পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। স্থায়ী আমানতের মেয়াদ ছয় মাস বা তার বেশি হলে নূন্যতম ৫,০০০ টাকা জমার জন্য দশ বছরের জন্য বিনিয়োগ করা হলে প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদি কোন
প্রবীণ নাগরিক তিন বছর বা তার বেশি সময়ের জন্য স্থায়ী আমানত করতে চান তাহলে তিনি ০.৭৫ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সাধারণ গ্রাহকদের জন্য ৪৪৪ দিনের একটি বিশেষ স্থায়ী আমানত নিয়ে এসেছে যেখানে সাধারণ গ্রাহকদের জন্য ৭.০৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। অন্যদিকে প্রবীণ নাগরিকরা এক্ষেত্রে ৭.৫৫ শতাংশ হারে সুদ পেয়ে যাচ্ছেন এবং দু’বছর থেকে পাঁচ বছরের কম মেয়াদের আমানতের ক্ষেত্রে তারা পাচ্ছেন ৭.২৫ শতাংশ হারে সুদ। তাহলে চলুন জেনে নেওয়া যাক কতদিনের স্থায়ী আমানতে কত শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে।
সুদের হার –
৪৬ থেকে ১৭৯ দিনের স্থায়ী আমানতে (Fixed Deposit) ৪.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে৷
১৮০ দিন থেকে ২৬৯ দিনের স্থায়ী আমানতে (Fixed Deposit) বার্ষিক সুদের হার ৫ শতাংশ।
১ বছর থেকে ২ বছরের কম (৪৪৪ দিন বাদে) আমানতে ৬ শতাংশ হারে সুদ পাবেন।
৪৪৪ দিনের নতুন মেয়াদে সর্বোচ্চ ৭.০৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদি স্থায়ী আমানতে (Fixed Deposit) ৬.৭৫ শতাংশ সুদ দেওয়া হবে।
৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের স্থায়ী আমানতে (Fixed Deposit) সুদের হার ৬.৫০ শতাংশ।
৫ বছর বা তার বেশি মেয়াদের স্থায়ী আমানতে (Fixed Deposit)র সুদের হার ৬ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…