ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৩৩৩ দিনের মেয়াদের নতুন ফিক্স ডিপোজিট প্রকল্প নিয়ে এলো Bank Of India, ৭.৯০ শতাংশ হারে পেয়ে যাবেন সুদ

এবারে পূজোর মরশুমে নতুন ফিক্স ডিপোজিট প্রকল্প চালু করে দিল ভারতের অন্যতম ব্যাংক অফ ইন্ডিয়া। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্টার ধনবৃদ্ধি ফিক্সড ডিপোজিট স্কিম। এই প্রকল্পের মেয়াদ ৩৩৩ দিন। এক সেপ্টেম্বর থেকে চালু হয়েছে এই প্রকল্প এবং এই প্রকল্পের সবথেকে বেশি লাভ পাবেন সুপার সিনিয়র সিটিজেনরা। স্টার ধনবৃদ্ধি ফিক্সড ডিপোজিট প্রকল্পে সাধারণ গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে ৭.২৫ শতাংশ হারে সুদ। অন্যদিকে প্রবীণ নাগরিকরা পেয়ে যাচ্ছেন ৭.৭৫ শতাংশ হারে সুদ এবং সুপার সিনিয়র সিটিজেনরা অর্থাৎ ৮০ বছরের বেশি বয়সী মানুষেরা পেয়ে যাচ্ছেন ৭.৯০ শতাংশ হারে সুদ।

কি সুবিধা থাকছে আর?

আপনাদের জানিয়ে রাখি ব্যাংক অফ ইন্ডিয়ার এই ষ্টার ধন বৃদ্ধি প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে ফিক্স ডিপোজিট এর বিপরীতে আপনি ঋণ নিতে পারবেন। চাইলে মেয়াদ শেষের আগে আপনারা টাকা তুলতে পারবেন এবং কোনো রকম অতিরিক্ত টাকা কাটা হবে না। হঠাৎ যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ব্যাংকে যেতে পারবেন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোন গ্রাহক এই ব্যাংক একাউন্ট খুলতে পারবেন এবং এই ফিক্সড ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। এই ব্যাংকের যে কোন শাখায় এই প্রকল্পের অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এছাড়াও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Omni Neo অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন আপনারা। তবে সীমিত সময়ের জন্যই এই প্রকল্প চালু রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। তাই অফারের মেয়াদ শেষ হবার আগে গ্রাহকদের বিনিয়োগ করতে হবে।

সুদের হার জেনে নিন বিস্তারিত

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে আপনারা ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে একাধিক ফিক্স ডিপোজিট পেয়ে যাচ্ছেন। এই প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনারা সুদের হার ৩ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত দেখতে পাবেন। ৭ দিন থেকে ১৪ দিন, ১৫ দিন থেকে ৩০ দিন এবং ৩১ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে আপনারা তিন শতাংশ সুদ পেয়ে যাবেন। অন্যদিকে ৪৬ দিন থেকে ৯০ দিন, এবং ৯১ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদের ফিক্স ডিপোজিটে পেয়ে যাবেন ৪.৫০ শতাংশ সুদ। ১৮০ দিন থেকে ২১০ দিন, ২১১ দিন থেকে২৬৯ দিন, ২৭০ দিন থেকে এক বছরের কম মেয়াদের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদ পেয়ে যাবেন ৬%। এছাড়াও এক বছর এবং দুই বছরের মেয়াদের ফিক্স ডিপোজিটে পেয়ে যাবেন ৬.৮০ শতাংশ হারে সুদ। ৫ বছরের মেয়াদে ৬ শতাংশ এবং ১০ বছরের মেয়াদে ৬ শতাংশ সুদ আপনাদের জন্য রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026