ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দু’দিন ধর্মঘটের ডাক ব্যাংক সংগঠনগুলির, বন্ধ থাকবে এটিএম-ও

আবারও একবার ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক সংগঠনগুলি। নির্দিষ্ট দাবি পূরণ না হওয়ায় ধর্মঘটের পথকেই বেছে নিয়েছে ব্যাংক অফিসারদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ। অল ইন্ডিয়া অফিসার কনফেডারেশনের তরফে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী ৩১ শে জানুয়ারি ও ১ লা ফেব্রুয়ারি ঐই ধর্মঘটে সামিল হবেন ব্যাংক কর্মীরা। একই সঙ্গে বন্ধ থাকবে এটিএম-ও। এর ফলে সমস্যায় পড়তে পারে অগণিত সাধারণ মানুষ।

তবে সেক্ষেত্রে ব্যাংক কর্মচারীদের কিছু করার নেই বলেই জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এর জন্য তারা দুঃখিত বলে জানিয়ে সংগঠনের দাবি পূরণের বিষয়টিকে সামনে এনেছে তারা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে, এর আগেও এ রকম অনেক কর্মসূচি নেওয়া হয়েছে কিন্তু সরকার ভ্রুক্ষেপ করেনি। দাবিপূরণের আশ্বাস দিয়েও তা পূরণ না করায় ক্ষোভ ব্যাংক কর্মীদের সংগঠনের অন্দরে।

আরও পড়ুন : ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ভারতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

রাষ্ট্রায়ত্ব ব্যাংক কর্মচারীদের সংগঠনের তরফে মোট ছয় দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হল – বেতন কাঠামোর পুনর্গঠন, সাপ্তাহিক ৫ দিন কাজ, ব্যাংক সংযোজন, ঋণখেলাপিদের দ্রুত টাকা আদায়। তবে গতবারের ধর্মঘটের ফলে বেতন কাঠামোয় ১২% বেতন বৃদ্ধি করেছে সরকার। কিন্তু সংগঠন সূত্রের খবর, ১২% বেতন বৃদ্ধিতে খুশি নন কর্মীরা। তাদের দাবি, বেতন কাঠামোয় পরিবর্তন এনে ১৫% বেতন বৃদ্ধি করতে হবে।

প্রায় ৯০% কর্মচারী এই ধর্মঘটে সামিল হবে বলে খবর। যার ফলে, জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে এই ধর্মঘটে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। এটিএম বন্ধ থাকলে চরম হয়রানির শিকার হতে হবে তাদের। তবে দাবি আদায় না হলে ১ লা এপ্রিল বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে ব্যাংক সংগঠনগুলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026