নিউজ

Bank Holiday in December: আগামী ডিসেম্বরে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে ছুটি? দেখুন তালিকা

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে।

১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে, ভারতের বিভিন্ন অঞ্চলে বেসরকারী এবং সরকারি ব্যাঙ্কগুলি আগামী ডিসেম্বর মাসে মোট ১০ দিনের জন্য বন্ধ থাকবে । আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত কাজ থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা সেরে ফেলুন, যাতে ব্যাঙ্ক বন্ধ থাকা অবস্থায় আপনি সমস্যার সম্মুখীন না হন। ডিসেম্বরের ১০ দিনের ছুটির মধ্যে রয়েছে জাতীয় এবং আঞ্চলিক ছুটির পাশাপাশি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। এই ছুটির কিছু দেশজুড়ে ব্যাঙ্কগুলিতে প্রযোজ্য হবে, যখন কিছু নির্দিষ্ট রাজ্য এবং অঞ্চলগুলিতে প্রযোজ্য হবে৷ ব্যাঙ্কগুলি প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার খোলা থাকে। তবে ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা যেমন Google Pay, Phone Pay, Paytm, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাগুলি চালু থাকবে।

ডিসেম্বর মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা

১ ডিসেম্বর – রবিবার হওয়ায় এটি নিয়মিত ছুটির তালিকায় রয়েছে। সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৩ ডিসেম্বর- আঞ্চলিক ছুটি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের ভোজের কারণে। পানাজিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৮ ডিসেম্বর – এদিনও রবিবারের কারণে সারা দেশ বন্ধ থাকবে ব্যাঙ্ক

১৪ ডিসেম্বর – দ্বিতীয় শনিবার। নিয়মিত ছুটি সারা দেশেই।

১৫ ডিসেম্বর – রবিবার বলে সারা দেশেই ব্যাঙ্ককর্মীদের ছুটি।

২২ ডিসেম্বর – এদিনও রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

২৫ ডিসেম্বর – বড়দিন উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা হয়েছে এদিন।

২৮ ডিসেম্বর – এদিন মাসের চতুর্থ শনিবার, ব্যাঙ্কের নিয়মিত ছুটি।

২৯ ডিসেম্বর – রবিবার। বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।

৩১ ডিসেম্বর – নিউ ইয়ারস ইভ উপলক্ষে আইজল ও গ্যাংটকে ছুটি থাকবে ব্যাঙ্কে।

Nirajana Nag

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026