বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। আর চলতি মাসের শেষে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকায়, আজই আপনার কাজ সেরে নিন।
আপনার যদি ব্যাংক সংক্রান্ত কোনো কাজ থাকে তাহলে আজই সেরে ফেলুন। নতুবা আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে কাজ শেষ করার জন্য। আসলে আগামীকাল, ২৮ জানুয়ারি শনিবার মাসের চতুর্থ শনিবার এবং তাতে ছুটি রয়েছে। তারপর, ২৯ জানুয়ারি রবিবার গোটা দেশজুড়ে ব্যাঙ্ক ছুটি থাকে। এরপর ৩০ ও ৩১ জানুয়ারি সোমবার ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, ব্যাঙ্ক সংক্রান্ত কাজের জন্য আজকের পর ১ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ) ৩০ জানুয়ারি থেকে ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI গ্রাহকদের জানিয়ে দিয়েছে যে ৩০ এবং ৩১ জানুয়ারী ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ) দ্বারা ডাকা ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের কারণে কার্যকারিতা প্রভাবিত হতে পারে। এই ব্যাঙ্ক ধর্মঘটের কারণে দেশজুড়ে সমস্ত বড় বড় ব্যাঙ্কের কার্যক্রম প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…