নিউজ

আর দাঁড়াতে হবে না লাইনে! ব্যাঙ্ক এবার পরিষেবা দেবে আপনার দুয়ারে, তুলতে পারবেন টাকাও

প্রতিনিয়ত উন্নত হচ্ছে ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা। আসলে এই ডিজিটাল যুগের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে এখন প্রত্যেক ঘরে ঘরে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর এই বিপুল গ্রাহকের কারণে প্রত্যেকটি ব্যাঙ্ক প্রতিনিয়ত উন্নত করছে তাদের পরিষেবা। অনলাইন উপায়ে ব্যাঙ্কের অনেক কাজ হলেও, বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ করতে যেতে হয় ব্যাঙ্কের ব্রাঞ্চে। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাই যে ভারতের বেশকিছু ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য এনেছে ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা। ফলে এবার আর ব্রাঞ্চে গিয়ে লম্বা লাইন না দিয়ে, বাড়ি বসেই আপনি সারতে পারেন ব্যাঙ্ক সংক্রান্ত কাজকর্ম।

ব্যাঙ্কে চেক জমা করা, নগদ টাকা তোলা, টাকা জমা করা ইত্যাদি কাজ ব্রাঞ্চে গিয়ে করতে হত। তবে সিনিয়র সিটিজেনদের জন্য প্রথম এই ডোরস্টেপ ব্যাংকিং পরিষেবা চালু করা হয়েছিল। এই পরিষেবা দিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এইচডিএফসি, আইসিআইসিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রমুখরা। এবার এই ডোরস্টেপ ব্যাংকিং পরিষেবা দেবে আরো কয়েকটি ব্যাংক এবং এই পরিষেবা শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য সীমাবদ্ধ থাকবে না। এইসমস্ত পরিষেবাগুলির পরিবর্তে ব্যাঙ্ক কিছু টাকা চার্জ হিসাবে কেটে নেবে। এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের ব্যাঙ্কগুলিতে আলাদা ফি দিতে হবে।

আপনার ব্যাংকের ডোরস্টেপ সার্ভিস পেতে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পরিষেবার জন্য বুকিং করতে হবে। ব্যাঙ্ক থেকে ডোরস্টেপ পরিষেবার অনুরোধ করার সময়, মনে রাখবেন যে এই পরিষেবাগুলি বিনামূল্যে নয়। এই পরিষেবার জন্য আপনাকে কিছু টাকা জমা দিতে হবে। এছাড়া সম্পূর্ণভাবে কেওয়াইসি যাচাইকৃত অ্যাকাউন্টধারীরাই এই পরিষেবাটি পাবেন। ব্যাঙ্কের শাখার ৩-৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী লোকেরা এই সুবিধা নিতে পারেন।

Nirajana Nag

Recent Posts

মাত্র ২২৫ টাকায় প্রতিদিন 2.5GB ডেটা! Jio-Airtel-কে টক্কর BSNL-এর দুর্দান্ত প্ল্যানে

কম দামে বেশি ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিতে নতুন করে গ্রাহকদের নজর কাড়ছে রাষ্ট্রায়ত্ত…

May 12, 2026

আজ থেকেই বাংলায় চালু আয়ুষ্মান ভারত, বছরে ৫ লাখ টাকার চিকিৎসা! কীভাবে আবেদন করবেন জানুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশে চালু হয়েছিল আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। এতদিন…

May 12, 2026

বাংলার ১৮ পেশার মানুষের জন্য বড় সুখবর! বিশ্বকর্মা যোজনায় মিলবে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ

বাংলায় চালু হচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনাও। কেন্দ্রের এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের ১৮ ধরনের ঐতিহ্যবাহী…

May 12, 2026

মাত্র ৪৩৬ টাকা জমালেই মিলবে ২ লক্ষ টাকার বিমা! কেন্দ্রের এই স্কিমে মিলছে বড় সুবিধা

বছরে মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়াম দিলেই মিলতে পারে ২ লক্ষ টাকার জীবনবিমা কভার। কেন্দ্রীয় সরকারের…

May 11, 2026

১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! ফ্রি বাস যাত্রারও বড় ঘোষণা নতুন সরকারের

বাংলায় সরকার গঠনের পর একের পর এক বড় ঘোষণা করছে নতুন বিজেপি সরকার। আর এবার…

May 11, 2026

পশ্চিমবঙ্গ জয়ের পরেই বাড়ল গ্রামীণ কর্মসংস্থানের মেয়াদ, নতুন প্রকল্প কার্যকরের বিজ্ঞপ্তি কেন্দ্রের

গ্রামীণ ভারতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট…

May 11, 2026