Bank Working Days: এখন ব্যাঙ্কগুলি সপ্তাহে মাত্র 5 দিন কাজ করবে, এই দিন থেকে নিয়ম প্রযোজ্য

সবকিছু ঠিকঠাক থাকলে ব্যাংক এবারে প্রতি সপ্তাহে দুদিন করে ছুটি পেয়ে যাবে। দুদিন করে সাপ্তাহিক ছুটি নিয়ে দীর্ঘদিন ধরেই ব্যাংকগুলোর সাথে চলছে আলোচনা। আগামী ২৮ জুলাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে ব্যাংকিং কর্পোরেশনের তরফ থেকে। একটি প্রতিবেদনে বলা হয়েছে আগামী সপ্তাহে শুক্রবার ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের সঙ্গে ভারতীয় ব্যাংকিং অ্যাসোসিয়েশনের একটা বৈঠক হওয়ার কথা। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন অনেকদিন ধরে এই পাঁচদিনের ব্যাংকিং নিয়মের বিষয়টি নিয়ে আলোচনা করছিল। ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশন জানিয়েছে এই বিষয়টি বিবেচনা দিন এবং এই নিয়ে বর্তমানে কাজ চলছে।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এর মতে এই বিষয়টা ত্বরান্বিত করার জন্য অনুরোধ করা হয়েছে যাতে প্রতি সপ্তাহে পাঁচটি ব্যাংকিং দিন পাওয়া যায় এবং দুদিন করে ছুটি থাকে। অন্যান্য সরকারি অফিসে যেরকম ভাবে কাজের নিয়ম সেরকমভাবেই যেন ব্যাংকেও কাজের নিয়ম জারি করা হয়। তবে ব্যাংক কর্মীদের দৈনিক কাজের সময় ৪০ মিনিট বৃদ্ধি হতে পারে বলে জানানো হয়েছে। এই জন্য আগামী ২৮ জুলাই বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

বর্তমানে মাসের প্রথম এবং তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকলেও এখন ব্যাংকগুলোর কর্মদিবস সপ্তাহে পাঁচ দিন করার দাবি জানানো হয়েছে। এছাড়াও কর্মচারীদের দুদিনের সাপ্তাহিক ছুটি দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া পাঁচদিনের কার্য দিবসের নিয়ম কার্যকর করেছে সম্প্রতি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026