নিউজ

Bank News: ব্যাঙ্ক নিয়ে এল বড় খবর, এখন সপ্তাহে এই দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক, বদলে গেল ছুটি

আজকের দিনে ভারতের প্রায় প্রতি নাগরিকের কাছেই একটা ব্যাংক একাউন্ট আছে। শুধুমাত্র টাকা জমানো না, ব্যাংক অ্যাকাউন্ট আপনার টাকা সুরক্ষিত রাখতেও বড় ভূমিকা নিয়ে থাকে। তাই আজকের দিনে ব্যাংক একাউন্ট থাকা কোনো বিশেষ বড় ব্যাপার না। আজকের দিনে যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে, সেভাবেই মানুষের সঞ্চয়ের প্রবণতাও বেড়েছে। তবে এবারে, ব্যাংক গ্রাহকদের জন্য রয়েছে একটি বড় খবর। আপনিও যদি প্রতিদিন ব্যাঙ্কের শাখায় যান, তাহলে প্রতি সপ্তাহের ব্যাঙ্কের ছুটিতে একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এখনো পর্যন্ত বিষয়টা বিবেচনার স্তরে থাকলেও, সবকিছু ঠিকঠাক থাকলে ব্যাঙ্ক কর্মচারীরাও প্রতি সপ্তাহে ২ দিন ছুটি পাবেন। অর্থাৎ, এবার থেকে শনি ও রবি দুদিন ছুটি পেতে পারবেন ব্যাংকের কর্মীরা। ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন (আইবিএ) এই বিষয়ে একটি বৈঠক করবে, তারপরই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভা অনুষ্ঠিত হবে ২৮ জুলাই

আপনাদের জানিয়ে রাখি যে, ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন (IBA) এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের (UFBU) একটি সভা অনুষ্ঠিত হবে যেখানে এই ছুটির বিষয়টা নিয়ে আলোচনা হবে। আগামী ২৮ জুলাই এই বৈঠক হবে বলে মনে করা হচ্ছে। ফলে সেদিনই এই বিষয়টা নিয়ে আলোকপাত করা হবে বলে ধারণা অনেকের।

গত বৈঠকেই বিষয়টি উত্থাপিত হয়েছিল

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের তরফে জানানো হয়েছে, এর আগে গত বৈঠকে ৫ দিন কাজ করার বিষয়টি উত্থাপিত ও আলোচনা করা হয়েছিল। ভারতীয় ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন জানিয়েছে যে, আলোচনা চলছে এবং বিষয়টি এখন বিবেচনাধীন রয়েছে। ইউএফবিইউর মতে, এ বিষয়ে দ্রুত গতিতে কাজ করা হচ্ছে।

কাজের সময় বাড়বে

আপনাদের জানিয়ে রাখি, ৫ দিনের কাজের প্রস্তাবটি বাস্তবায়িত হলে, সমস্ত কর্মচারীর দৈনিক কাজের সময়ও ৪০ মিনিট করে বৃদ্ধি পাবে। এ নিয়ে গত ২৮ জুলাই বৈঠকও হয়েছে। এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, অর্থ মন্ত্রক এবং আরবিআই থেকেও এর অনুমোদন নেওয়া প্রয়োজন।

এখন কি নিয়ম?

আমরা যদি বর্তমান নিয়মের কথা বলি, তবে এখন মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকে। আর, তৃতীয় ও প্রথম শনিবার পুরো দিন কাজ করতে হয় কর্মচারীদের। বর্তমানে কর্মচারীরা ২ দিন সাপ্তাহিক ছুটি দাবি করছেন, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026