ভোডাফোন আইডিয়া, এয়ারটেলের পর কেন্দ্রের কাছে বিপুল বকেয়া অর্থের কারণে সংকটে মার্কিন স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সংস্থা Hughes নেটওয়ার্ক সিস্টেম। গত বছরের শেষের দিকে দীর্ঘ দিনের বকেয়া ‘অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ’ (AGR) বাবদ কেন্দ্রকে ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা শীঘ্রই মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।সেই কারণে বিপাকে পড়েছে ভারতী এয়ারটেল, ভোডাফোনেরর মতো বৃহৎ টেলিকম সংস্থার পাশাপাশি Hughes নেটওয়ার্ক সিস্টেম। AGR বাবদ এই মার্কিন স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সংস্থার বকেয়া অর্থের পরিমান দাঁড়িয়েছে ৬০০ কোটি টাকা।
এই বকেয়া মেটানোর মতো অর্থের অভাবে ভারতে তাদের পরিষেবা বন্ধ করতে পারে এই সংস্থা, আর এদেশে তাদের ব্যবসা বন্ধ করলে দেশের হাজারের বেশি ব্যাংকিং পরিষেবা তীব্র সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা। ভারতের বিপুল সংখ্যক ব্যাংকে ব্রডব্যান্ড পরিষেবা যদি Hughes বন্ধ করে দেয় তাহলে দেশজুড়ে ব্যাংকিং ব্যাবস্থা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা। শুধু ব্যাঙ্কিং পরিষেবাই নয় সেইসঙ্গে ভারতীয় নৌসেনা, সেনাবাহিনী এবং রেলের কাজকর্ম বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : শেষ সময় ২৮ ফেব্রুয়ারি, এই কাজ না করলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই পরিস্থিতিতে গত ২০ ফেব্রুয়ারি Hughes-এর ভারতীয় শাখার প্রেসিডেন্ট পার্থ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কে একটি চিঠি পাঠিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন কেন্দ্রকে বকেয়া ৬০০ কোটি মেটানোর মতো অর্থ তাদের নেই। এই পরিস্থিতিতে AGR-এর বকেয়া মেটাতে দেউলিয়ার মুখোমুখি হতে হবে ব্রডব্যান্ড পরিষেবা Hughes এর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…