ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Banking System: এখন আপনাকে প্রতিদিন ১০০ টাকা করে বিনামূল্যে দেবে ব্যাংক, জেনে নিন রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম

আপনি এটিএম-এ গিয়েছিলেন টাকা তোলার চেষ্টা করেছিলেন কিন্তু আপনার লেনদেন ব্যর্থ হয়েছে। এটিএম থেকে টাকা বের হয়নি অথচ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে। আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন, আপনার লেনদেন ব্যর্থ হয়েছে এবং টাকা কেটে নেওয়া হয়েছে। এরকম ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। এই কারণেই আর বি আই এর জন্য একটা কঠোর নিয়ম তৈরি করেছে ভারতের সাধারণ মানুষের সুবিধার্থে। যদি কোনো কারণে অর্থ লেনদেন ব্যর্থ হয় তাহলে ব্যাংক সীমিত সময়ের মধ্যে সেই লেনদেনের সমান পরিমাণ টাকা গ্রাহককে ফেরত দিতে বাধ্য, না হলে কিন্তু ব্যাংককে সরাসরি জরিমানা দিতে হবে। ব্যর্থ লেনদেন একাউন্ট থেকে যদি কেটে নেওয়া হয়, তাহলে সেটা কিন্তু ব্যাংককে ফেরত দিতে হবে সেই একাউন্টে। যদি ব্যাংক তা না করে তাহলে প্রতিদিন ১০০ টাকা করে জরিমানা দিতে হবে। এই বিষয়ে ব্যাংকিং নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কঠোর নিয়ম জেনে নিন বিস্তারিত।

আর বি আই ২০ সেপ্টেম্বর ২০১৯ এ একটি সার্কুলার জারি করেছিল যাতে TAT অর্থাৎ টার্ন অ্যারাউন্ড টাইম সময় পরিবর্তন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ সময় পরিবর্তন করা এবং গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল এর মাধ্যমে। আর বি আই এর মতে, যদি লেনদেন ব্যর্থ হয় তাহলে ব্যাংক নির্দিষ্ট সময়ের মধ্যে ডেবিট করা টাকা ফেরত দিয়ে দেবে। যদি তারা সেটা না করতে পারে তাহলে ব্যাংককে এর জন্য জরিমানা দিতে হবে। ব্যাংক যতদিন বিলম্ব করবে তার জন্য জরিমানা দৈনিক বেড়ে যাবে। আপনি যদি এটিএম একটি লেনদেন করেন এবং আপনার একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, কিন্তু আপনার নগর তোলা না হয় তাহলে ব্যাংক আগামী পাঁচ দিনের মধ্যে আপনার টাকা ফিরিয়ে দেবে। এতে ব্যর্থ হলে আপনাকে জরিমানা দেবে ব্যাংক, প্রতিদিন ১০০ টাকা করে।

অন্যদিকে যদি কার্ড টু কার্ড ট্রান্সফার করা হয়, এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় কিন্তু সুবিধাভোগীর একাউন্টে না পৌঁছায়, তাহলে কিন্তু দুই দিনের মধ্যে টাকা রিভার্স করতে হবে। অর্থাৎ যেদিন লেনদেন, সেদিন এবং তার পরের দিন। অন্যথায় কিন্তু আপনাকে জরিমানা দেবে ব্যাংক। এছাড়াও যদি PoS ও IMPS লেনদেন অথবা ইউপিআই পেমেন্ট ব্যর্থ হয়, তাহলেও কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে টাকা ফিরিয়ে দেবে ব্যাংক।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026