নিউজ

Bank Holiday: মহর্ষি বাল্মিকির জন্মজয়ন্তীতে বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, দেখুন এই মাসের ব্যাংকের ছুটির তালিকা

সবেমাত্র শেষ হয়েছে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব তথা দুর্গাপূজা। সামনে দীপাবলি সহ একাধিক বড় উৎসব অপেক্ষা করছে ভারতীয়দের জন্য। তবে এর মধ্যে যদি আপনাকে ব্যাংকের পরিষেবা গ্রহণ করতে হয়, তবে অবশ্যই আপনার জানা প্রয়োজন চলতি মাসে কবে বন্ধ থাকতে চলেছে ব্যাংক। সর্বপ্রথম আমরা আপনাদের বলে রাখি, আজ ১৭ই অক্টোবর মহর্ষি বাল্মিকীর জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক রাজ্যে ব্যাংক সহ সমস্ত সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে। বেঙ্গালুরু, গুয়াহাটি এবং সিমলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। পাঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ সহ আরও অনেক রাজ্য বাল্মীকি জয়ন্তী উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করেছে।

এছাড়া উত্তর প্রদেশ সরকারও মহর্ষি বাল্মিকীর জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে। আজ উত্তরপ্রদেশে ব্যাংক পরিষেবা তো বটেই, স্কুল কলেজ এবং সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। মূলত, মহর্ষি বাল্মিকীর সম্মাননে এই বিশেষ ছুটির ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের সরকার।

দেখে নিন চলতি মাসে ব্যাংকের ছুটির তালিকা-
১৭ই অক্টোবর: উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের মত কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা।

২৬শে অক্টোবর: জম্মু-কাশ্মীর একত্রিত হওয়ার দিন হিসেবে এই দিনটি বন্ধ থাকবে ব্যাংকের পরিষেবা। তাছাড়া মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে।

৩১শে অক্টোবর: সারাদেশে একজোটে পালন করা হবে দীপাবলীর মহা-উৎসব। ফলে এই দিনটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026