রাজ্য

সংক্রমণ রুখতে বাজার খোলা এবং বন্ধের সময় ঠিক করে দিল পৌরসভা

করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত ভয়াবহ। তাই প্রতিদিন ১০ হাজারের কাছাকাছি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন পশ্চিমবঙ্গে। আর এই মুহূর্তে সবথেকে ভয়াবহ অবস্থা কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলার। এই দুটি জেলাতে সংক্রমনের পরিমাণ সবথেকে বেশি এবং এই কারণে এই দুটি জেলার উপর লক্ষ্য রাখছে প্রশাসন। কিন্তু, বিপুল হারে করোনা ছড়িয়ে পড়লেও মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা নৈব নৈব চ।

প্রতিদিন সকালবেলা বাজারে দেখা যাচ্ছে বিশাল ভিড়। বহু মানুষ এমন রয়েছেন যারা এখনো পর্যন্ত মাস্ক পড়তে চাইছেন না। তাদের যুক্তি, তাদের করোনা হয়নি! তাই এবারে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া কিছুটা কম করতে বরাহনগর পুরসভার সমস্ত বাজার এলাকা খোলা এবং বন্ধ করার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল বরানগর পৌরসভা। তারা জানিয়ে দিয়েছে, এলাকার সমস্ত বাজার কমিটির সঙ্গে বৈঠক করার পরে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বরাহনগর পৌরসভা।

পৌরসভার তরফে জানানো হয়েছে, এবারে শুধুমাত্র সকালে এবং বিকেলে খোলা থাকবে এলাকার সমস্ত বাজার। সকালের বাজার খোলা যাবে দুপুর ২ টো পর্যন্ত আর বিকেলের বাজার বন্ধ করতে হবে রাত্রি ৮ টার মধ্যে। এছাড়াও সামাজিক দূরত্ব বৃদ্ধি মেনে এবং সঠিকভাবে মাস্ক পড়ে বাজারে আসতে বলেও জানিয়ে দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। সমস্ত দোকানদারদের আদেশ দিয়ে দেওয়া হয়েছে যেন যদি কেউ মাস্ক পরে না আসে তাহলে থেকে জিনিস বিক্রি করা যাবে না। এছাড়াও পুরসভার পুর প্রশাসক অপর্ণা মৌলিক সকলকে আবেদন জানিয়েছেন যেন তারা খুব প্রয়োজন ব্যতীত বাইরে না যান।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026