রাজীব ঘোষ: দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে রনক্ষেত্র হয়ে উঠেছে ব্যারাকপুর।বিজেপির পার্টি অফিস দখলকে ঘিরে শ্যামনগর এলাকা রনক্ষেত্রের চেহারা নেয়।ব্যারাকপুরের সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুর করা হয়।সংঘর্ষের জেরে মাথা ফাটে অর্জুন সিংয়ের।অর্জুন সিংকে চিকিৎসার জন্য কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছে।সব মিলিয়ে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে ব্যারাকপুর সংলগ্ন কাকিনাড়া, জগদ্দল, শ্যামনগর এলাকা।পুলিশের সামনে অর্জুনের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়।
এরপর অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়।পুলিশের বিরাট বাহিনী অর্জুন সিংয়ের বাড়ির সামনে রয়েছে।কোনো জায়গায় জমায়েত করতে দেওয়া হচ্ছে না।সকালে শ্যামনগরের বিজেপির তিনটি পার্টি অফিস তৃণমূল দখল করে নেয়।তৃণমূল কংগ্রেসের বক্তব্য, ওই পার্টি অফিস তৃণমূলের ছিল।লোকসভা নির্বাচনের পর তৃণমূল নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করার সঙ্গে সঙ্গে ওই পার্টি অফিসগুলো বিজেপির দখলে চলে যায়।এবার তৃণমূল ফের ওই পার্টি অফিস দখল করে।সেই ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয়।পুলিশের সামনে তৃণমূল কর্মীরা পার্টি অফিসের চেয়ার,টেবিল ভাঙচুর করে।রাস্তায় দাড়ানো গাড়িতে ভাঙচুর করা হয়।তৃণমূলের দাবি, বিজেপি দখল করেছিল এই পার্টি অফিসগুলো।সেগুলি দখলমুক্ত করা হলো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…