‘গদর ২’ এর কাছে হোঁচট খেয়েও বাজিগর শাহরুখ, এক মাসে এত কোটি টাকা আয় করল শাহরুখ খানের জওয়ান

১১ আগস্ট মুক্তিপ্রাপ্ত সিনেমা গদর টু ভারতে হয়ে উঠেছিল সুপারহিট। ৫৫ দিন বক্স অফিসের রীতিমতো রাজত্ব করার পর এখন জি ৫ প্লাটফর্মে ৬ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবিটি। অনলাইন মিডিয়াতে ও দারুন ব্যবসা করছে গদর। সিনেমা হলে দুর্দান্ত রোজগার করার পর এখন অনলাইন মিডিয়াতেও ভাল ব্যবসা শুরু করেছে সানি দেওলের এই ছবিটি। তবে এখন সিনেমা হলে সব থেকে বেশি চলছে যে ছবিটি সেটি হল শাহরুখ খানের জওয়ান। এই ছবিটি শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বে প্রচুর টাকা রোজগার করেছে। গদর সরে যাওয়ার পরে এখন সিনেমা হলে শুধুমাত্র এই একটি সিনেমাই ভালো চলছে। বিগত ৩০ দিনে জওয়ান হয়ে উঠেছে বলিউডের সবথেকে সুপার হিট সিনেমা। চলুন জেনে নেওয়া যাক এই ছবিটি কত টাকা আয় করেছে এই কয়েকদিনে।

বক্স অফিস ট্র্যাকার অনুযায়ী, ৩০তম দিনে জওয়ান ১.৩০ কোটি টাকা রোজগার করেছে। এর ফলে ভারতে ৩০ দিনে জবানের বক্স অফিস কালেকশন হয়েছে ৬১৮.৮৩ কোটি টাকা। অন্যদিকে সারা বিশ্বের কালেকশন মিলিয়ে হিসাব করলে এখন জবানের বক্স অফিস কালেকশন ১১০৪ কোটি টাকা। অর্থাৎ ১ হাজার কোটি টাকার ল্যান্ডমার্ক খুব সহজেই পেরিয়ে গিয়েছে শাহরুখ খানের এই ছবিটি। দক্ষিণ ভারতীয় ডিরেক্টর অ্যাটলির এটি এখনো পর্যন্ত সব থেকে জনপ্রিয় ছবি।

গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে বক্স অফিসে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত এই ছবি। মুক্তির কয়েক দিনের মধ্যেই বোঝা গিয়েছিল বক্স অফিসে ব্যবসা নিরিখে পাঠানকে অনায়াসে টেক্কা দিয়ে দেবে জওয়ান। প্রেক্ষাগৃহে চলাকালীন মোট ৫৪৩ কোটি টাকা উপার্জন করেছিল পাঠান। সেখানে মাত্র ১৮ দিনের মাথায় সেই অংক ছাড়িয়ে গিয়েছিল জওয়ান। তৃতীয় সপ্তাহের শেষে জওয়ানের ঝুলিতে ৫৪৬ কোটি টাকা উঠে গিয়েছিল। সেপ্টেম্বরের শেষে ১১০৪ কোটি টাকা উঠে এলো এই ছবির ঝুলিতে।

অন্যদিকে দেশের বক্স অফিসে শুধু পাঠানের সঙ্গে নয় গদর টু এর মত পোক্ত প্রতিদ্বন্দ্বীর কাছে লড়তে হয়েছিল জওয়ানকে। দ্বিতীয় রবিবারের ব্যবসা নিরিখে গদর টু এর কাছে পরাস্ত হয়েছিল জওয়ান। মুক্তির পরে দ্বিতীয় রবিবারে ৩৯ কোটি টাকা ব্যবসা করেছিল সানি দেওলের ছবি। অন্যদিকে শাহরুখের ছবি ব্যবসা করেছিল ৩৬ কোটি টাকার কিছুটা বেশি। দেশের বক্স অফিস কালেকশনে গদর টু এর মোট উপার্জন ৫২৫ কোটি টাকা হলেও, জওয়ান এর থেকে অনেকটা এগিয়ে। একমাস পূর্ণ হওয়ার আগেই শাহরুখ খান ভাঙলেন পাঠান এবং গদর টু ছবির নজির। বজায় রাখলেন বাদশা তকমা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026