খেলা

U-19 Women World Cup: বিশ্বজয় করা ভারতীয় মহিলা দলের জন্য BCCI-এর মোটা টাকার পুরস্কার ঘোষণা! পরিমান শুনলে আঁতকে উঠবেন

গতকাল ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয়ের মতো গৌরব অর্জন করেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের প্রথম আসরেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। শেফালির হাত ধরে প্রথমবার আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ঘরে তুলেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। পচেস্ট্রুমের বাইশ গজে ইতিহাস গড়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা (Indian Womens Under 19 Cricket Team) দল।

এদিন ইংল্যান্ডকে লজ্জাজনক ভাবে পরাজিত করে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হাতে শিরোপা তুলে দিয়েছেন দলাধিনায়ক শেফালী বর্মা। আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ মহিলা দল এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৬৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় উইকেটে ভারতের ৪৬ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে ১৪ ওভারে ৩ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতের তরুণ প্রজন্মের মহিলা ক্রিকেট দল।

এদিকে বিশ্বকাপ জয়ের আনন্দে ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা দলের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেটারদের দ্বারা সৃষ্ট গৌরবান্বিত অধ্যায়ের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশাল অংকের পুরস্কার ঘোষণা করেছে। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এক টুইট বার্তায় জানান,’ভারতে মহিলা ক্রিকেটের উন্নতি হচ্ছে এবং বিশ্বকাপ জয় মহিলাদের ক্রিকেটের মর্যাদাকে কয়েক ধাপ উপরে নিয়ে গেছে। আমি পুরো দল এবং সাপোর্ট স্টাফদের জন্য ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করতে পেরে আনন্দিত। এটি অবশ্যই একটি ইতিহাস সৃষ্টির বছর।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026