মুম্বই: আর কয়েকমাস পর ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। বাবা হতে চলেছেন বিরাট কোহলি। আইপিএল খেলার পর বিসিসিআইয়ের কাছ থেকে পিতৃকালীন ছুটি চেয়েছিলেন বিরাট। আজ, সোমবার সেই ছুটি মঞ্জুর করল বিসিসিআই।
ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর তাই অস্ট্রেলিয়া সফরের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ক্যাপ্টেন কোহলি। আইপিএল শেষ হওয়ার পর ভারতীয় টিম সোজা উড়ে যাবে সিডনিতে। এই মুহূর্তে বিরাট রয়েছেন করোনা পরিস্থিতির জন্য জৈব সুরক্ষা বলয়ে। আগের বার অস্ট্রেলিয়া সফরে জিতে ফিরেছিল টিম ইন্ডিয়া। তাই এবার স্মিথদের কাছে এটা বদলার সিরিজ।
কিন্তু সেই বদলা সিরিজে পুরোটা থাকবেন না বিরাট কোহলি। অ্যাডিলেডে প্রথম টেস্ট ম্যাচ খেলেই দেশে ফিরে আসবেন তিনি। তারপর বাকি সময়টা অনুষ্কার সঙ্গেই পিতৃকালীন ছুটি কাটাবেন বিরাট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…