খেলা

IND vs SL: শ্রীলঙ্কা সফরে আজ দল ঘোষণা করতে চলেছে BCCI, দলে সুযোগ পেতে পারেন বিধ্বংসী এই ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এখনো পর্যন্ত ভারত দুটি দেশ সফর করেছে। তবে ফলাফল হয়েছে হৃদয়বিদারক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে বাংলাদেশ সফরে আসার প্রদীপ জ্বালাবে ভারত এমনটাই মনে করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে সেই স্বপ্ন কার্যত দুঃস্বপ্নে পরিণত করে টিম টাইগার। ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ ভারতের মুখ থেকে ছিনিয়ে নেয় লিটন কুমার দাসের নেতৃত্বে টিম বাংলাদেশ। যদিও টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বিরাট কোহলিরা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সহ সাধারণ ক্রিকেটপ্রেমীরা।

এদিকে বছরের শুরুতেই শ্রীলঙ্কা সফরে বিমান ধরবে টিম ইন্ডিয়া। ৩ জানুয়ারি থেকে লঙ্কানদের বিপক্ষে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট খেলবে ভারত। এই সফরে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। যেখানে ভারতীয় দলে একাধিক রদবদল দেখা যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকরা আসন্ন সিরিজ উপলক্ষে আজ অর্থাৎ মঙ্গলবার দল ঘোষণা করতে চলেছে।

মনে করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ভারতের চরম ব্যর্থতার পর দলে সুযোগ দিতে পারেন বিধ্বংসী রাহুল ত্রিপাঠি সহ একাধিক ক্রিকেটার কে। পাশাপাশি এই সফরে ভুবনেশ্বর কুমারের সাথে ঋষভ পন্থকে নির্বাসিত করতে পারে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি বাংলাদেশ সিরিজে চরম ব্যর্থ কে এল রাহুল ইতিমধ্যে ব্যক্তিগত কারণে ছুটি চেয়ে নিয়েছেন বিসিসিআইয়ের কাছে। তাকে ছাড়াই শ্রীলঙ্কা সফর করবে টিম ইন্ডিয়া। চলুন দেখে নেওয়া যাক, শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হতে পারে ভারতের স্কোয়াড?

টি-টোয়েন্টি সিরিজে ভারতের সম্ভাব্য স্কোয়াড- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, হার্সেল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, আরশদীপ সিং এবং উমরান মালিক।

ওয়ানডে সিরিজে ভারতের সম্ভাব্য স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, উমরান মালিক এবং কুলদীপ যাদব।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026