ক্রিকেট

T20 World Cup: বিশ্বকাপের ভারতীয় দলে ‘এই’ দশ জন পাকা, বাদ পড়তে পারে একাধিক বড় নাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন বিশ্বকাপ নিয়ে কৌতূহল রয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে। আইপিএল ২০২৪ শেষ হওয়ার পরেই টি২০ বিশ্বকাপ শুরু হবে। আইপিএল-এ কোন ক্রিকেটার কেমন খেলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা নজর রাখছেন। মনে করা হচ্ছে চলতি আইপিএল-এর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্বকাপের জন্য স্কোয়াড চূড়ান্ত করতে পারে বিসিসিআই।

সম্প্রতি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড সংক্রান্ত কিছু রিপোর্ট প্রকাশ্যে এসেছে। মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড খুব একটা পরীক্ষানিরীক্ষার পথে না-ও যেতে পারেন। টি২০ বিশ্বকাপের স্কোয়াডে চেনা মুখ বেশি থাকবে বলে অনেকের ধারণা। তবে কিছু পজিশনের একাধিক দাবিদার রয়েছে বলেও মনে করা হচ্ছে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঋষভ পন্থ খুব ভালো ফর্মে রয়েছে। ব্যাট হাতে রান পাচ্ছেন, উইকেটের পিছনেও পারফর্ম করছেন ভালই। বিশ্বকাপের স্কোয়াডে উইকেটকিপার=ব্যাটার হিসেবে তিনিই বিসিসিআই নির্বাচকদের প্রথম পছন্দ হতে পারে। পন্থ ছাড়াও উইকেকিপার=ব্যাটার হিসেবে আরও একাধিক দাবিদার রয়েছেন বলে ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করছেন। সঞ্জু স্যামসন, ইশান কিশান, কেএল রাহুল, জীতেশ শর্মা, ধ্রুব জুরেলরাও বিশ্বকাপের স্কোয়াডে থাকার জোরালো কয়েকজন দাবি।

রোহিত শর্মা আসন্ন এই বিশ্বকাপেরও অধিনায়ক। তিনি ওপেনিং পজিশনের জন্য নিশ্চিত। তাঁর সঙ্গে ওপেন করতে পারেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ওপেন করতে নেমে বড় রান পাচ্ছেন বিরাট। চলতি আইপিএল-এ সবথেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার ওপরের দিকে রয়েছেন তিনি। ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যাক আপ অপশনের কথাও বোর্ড কর্তাদের ভাবতে হবে।

এছাড়াও সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী স্কোয়াডে জায়গা পেতে পারেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, আরশদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবরা। অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল এবং রবি বিষ্ণোইরাও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার ব্যাপারে অন্যতম তিন দাবিদার।

Saikat Sarkar

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026