আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়ায় আড়াই মাসের সফরে যাবে ভারতীয় দল। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে সেই সফরে পরিবারকে সঙ্গে রাখার ব্যাপারে ক্রিকেটারদের অলিখিতভাবে আশ্বস্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। কয়েকদিন আগে ভারতীয় দলের ক্রিকেটারদের পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া বোর্ডকে অনুরোধ জানিয়েছিলেন সৌরভ। ভারতীয় বোর্ডের অনুরোধ মেনে নিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড।
করোনার কারণে প্রথমে পরিবারের কাউকে অস্ট্রেলীয় সফরে যেতে দিতে রাজি ছিল না ভারতীয় বোর্ড। পরে কিছু সিনিয়র খেলোয়াড়দের অনুরোধে তাদের মোট পরিবর্তন করে। রবীন্দ্র জাডেজার মতো কিছু খেলোয়াড় আইপিএলে পরিবারকে সঙ্গে নিয়ে আসেননি। আড়াই মাসের অস্ট্রেলীয় সফরেও পরিবারকে পাশে না পেলে প্রায় ৬ মাস আলাদা থাকতে হতো। করোনার এই পরিস্থিতিতে কোয়রান্টিনে থাকার মানসিক ধকলের কথা ভেবেই বোর্ডের এই সিদ্ধান্ত বদল বলে মনে করা হচ্ছে।
১০ নভেম্বর আইপিএল ফাইনাল। তার পরের দিনই অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। থাকতে হবে কোয়রান্টিনে। কোয়রান্টিনেও বিরাটদের অনুশীলন করার অনুমতি ইতিমধ্যেই দিয়েছে অস্ট্রেলীয় বোর্ড। এক দিনের ম্যাচ দিয়ে শুরু হবে আড়াই মাসের দীর্ঘ এই সফর। মাঠে কিছু সংখ্যক দর্শক রাখার ব্যাপারেও ভাবনাচিন্তা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…