নিউজ

আজ প্রকাশ আইপিএল সূচি, আগামী সপ্তাহে দুবাই যাচ্ছেন সৌরভ

মুম্বই: আইপিএল সূচি কবে প্রকাশ হবে তা নিয়ে রীতিমতো আলোচনা-সমালোচনা চলছিল। ক্রিকেটমহলে সেই সমস্ত কিছুর অবসান বৃহস্পতিবার ঘটিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি নিজে এদিন জানিয়ে দেন আজ, শুক্রবার প্রকাশ হতে পারে আইপিএল সূচি। সেইমতো আজকেই সংযুক্ত আরব আমিরশাহীতে বসতে চলা আইপিএলের সূচি প্রকাশ করতে চলেছে বোর্ড। শুধু তাই নয়, আগামী ৮ সেপ্টেম্বর দুবাই যাচ্ছেন সৌরভ।

বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে হাজারেরও বেশি নতুন সংক্রমণ হয়েছে আমিরশাহীতে। যেখানে দলের ক্রিকেটার সহ রয়েছে সাপোর্ট স্টাফদের নামও। যদিও আমিরশাহীতে করোনা মোকাবিলার নিয়ম-কানুন যথেষ্ট কড়া। তাছাড়াও বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের উদ্দেশ্যে কিছু নিয়ম-কানুন বেঁধে দেওয়া হয়েছে। সকলে সেইসব নিয়ম-কানুন যথাযথভাবে মানছেন কিনা, সেটা খতিয়ে দেখতে সরোজমিনে দুবাই যাচ্ছেন সৌরভ।

প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহির তিন শহর দুবাই, আবুধাবি এবং শারজাতে এবারের আইপিএল আসর বসবে। এ দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, তাই এবারের আইপিএল করার জন্য আমিরশাহীকেই বেছে নিয়েছে বিসিসিআই। তবে সেখানে যাওয়া মাত্র করোনার থাবা বসেছে ক্রিকেটের অন্দরে।

যদিও সমস্ত প্রতিকুলতাকে ভোকাট্টা করে বা বলা ভাল করোনাকে ক্লিন বোল্ড করে এবারের আইপিএলকে আমিরশাহির বুকে সফল করার লক্ষ্যেই ব্রতী হয়েছেন মহারাজ। তাই নিজে সশরীরে সেখানে উপস্থিত থাকতে চলেছেন তিনি। করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য এতটুকু ঝুঁকি নিতে নারাজ সৌরভের নেতৃত্বাধীন বিসিসিআই। এখন বিশ্বব্যাপী এই মহামারীকে ‘বাপি বাড়ি যা’ বলে আইপিএলকে সফলতা দিতে পারেন কিনা সৌরভ, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026