কেরিয়ার

মাধ্যমিক পাস করলেই মিলছে স্বাস্থ্যকর্মী হওয়ার সুযোগ, জেনে নিন সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া

আপনি কি মাধ্যমিক পাস করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত সুখবর। এবারে জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। সেই বিশেষ জেলার নিবাসী হলেই আপনারা এই চাকরির জন্য করতে পারবেন আবেদন। আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং প্রতিটি জেলায় রয়েছে একাধিক শূন্য পদ। তার সাথে নিজের জেলা অথবা জেলা স্বাস্থ্য কেন্দ্রতেই হবে আপনার পোস্টিং। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এই চাকরির জন্য করা যাবে আবেদন। কিভাবে হবে আবেদন প্রক্রিয়া? বিস্তারিতভাবে জানতে পড়তে থাকুন শেষ পর্যন্ত

 

আবেদন করতে হলে আবেদন প্রার্থীদের অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নদীয়ার সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনারা এই অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। নির্দিষ্ট নোটিসে ক্লিক করে সেখান থেকে আপনারা এই আবেদন পত্র ডাউনলোড করে নিয়ে এই আবেদনপত্রের একটা প্রিন্ট আউট তৈরি করে রাখুন। তারপরে সেই আবেদনপত্রের সঙ্গে নিচে থাকা সমস্ত ডকুমেন্টের কপি সংযুক্ত করে আবেদন পত্রটি সম্পূর্ণভাবে পূরণ করে নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা করুন। ১২ আগস্ট বিকেল তিনটে পর্যন্ত সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা করতে পারবেন আপনারা।

এই আবেদনপত্র জমা করার জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক। অথবা তার সমতুল্য কোন যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। এই ধরনের চাকরির ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স সীমা হতে হবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া যদি তপশিলি জাতি, উপজাতি, বিকলাঙ্গ অথবা ওবিসি সংরক্ষণ আপনার থাকে এবং আপনি মহিলা হন তাহলে ২২ বছর বয়স হলেই আপনি আবেদন করতে পারবেন।

এবারে আসা যাক প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকায়। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে বেশ কিছু ডকুমেন্ট জমা করতে হবে। এর মধ্যে রয়েছে বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের এডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট, আপনার জাতিগত সার্টিফিকেট (যদি থাকে), আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড, যেকোনো একটি সচিত্র পরিচয় পত্র, এবং পাঁচ টাকার একটি পোস্টাল স্টাম্প।

এই আবেদনকারীদের মধ্যে যারা যোগ্য বলে প্রমাণিত হবেন তাদের একটি নির্দিষ্ট মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপরে একটি ইন্টারভিউ এর মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে। এখানে বলে রাখা ভালো, এই চাকরিটা শুধুই মহিলাদের জন্য। কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে বলে কোন পুরুষ প্রার্থীদের নেওয়া হবে না। পাশাপাশি, এই চাকরিপ্রার্থীদের অবশ্যই বিবাহিত/বিবাহ বিচ্ছেদ অথবা বিধবা হতে হবে। তবেই আবেদন করা সম্ভব।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026