জীবনযাপন

জেনে রাখুন কিছু যৌন রোগ এবং তাদের লক্ষণ সম্পর্কে!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : যৌন রোগের পরিমাণ নেহাৎ কম নয়। যৌনরোগ মানে শুধুই এইডস নয়। এইডস ছাড়াও আরও অনেক যৌন রোগ আছে যেগুলো সম্বন্ধে আমরা খুবই কম জানি। সঠিক ভাবে চিকিৎসা না হলে এইডসের মতো এগুলোতেও মৃত্যু হতে পারে। জেনে নিন এমনই কিছু যৌনরোগ ও তাদের লক্ষণ-

১. ক্ল্যামিডিয়াঃ মহিলাদের যোনি এবং পুরুষদের পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ হলো এই রোগের প্রধান লক্ষণ। একটি সমীক্ষায় দেখা গেছে যে, সারা বিশ্বে প্রায় ৫০ শতাংশ পুরুষ এবং ৭০ শতাংশ মহিলাদের মধ্যে এই রোগ দেখা যায়। ঠিকমতো চিকিৎসা করলে এই রোগ থেকে সেরে ওঠা সম্ভব।

২. গনোরিয়াঃ গনোরিয়া এবং ক্ল্যামিডিয়া একই সাথে হয়। যোনি, পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ, মূত্রত্যাগের সময় যন্ত্রণা হওয়া ইত্যাদি এই রোগের লক্ষণ। সময়মতো চিকিৎসা না করালে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই রোগ।

৩. সিলিফিসঃ যৌনরোগ গুলির মধ্যে এটি অন্যতম মারণ রোগ। প্রাথমিক অবস্থায় এই রোগ সহজে ধরা পড়ে না। তবে ধরা পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নয়তো এই রোগ একবার বেড়ে গেলে তা অত্যন্ত যন্ত্রণাদায়ক।

৪. যৌনাঙ্গে আঁচিল বা ওয়ার্টঃ যৌনাঙ্গের আশেপাশে র‍্যাশের মতো আঁচিল বেরোয় এই রোগে। হিউম্যান প্যাপিলোমাভাইরাস, যা সার্ভিক্যাল ক্যানসারের কারণ এবং যৌন সংসর্গে এক শরীর থেকে অন্য শরীরে ছড়ায়, সেই ভাইরাস এই রোগের জন্ম দেয়।

৫. হেপাটাইটিস বিঃ এই মারণ রোগটিও ছড়াতে পারে যৌন সংসর্গের ফলে। এটি মুলত কোনো যৌন রোগ নয় এটি লিভার ঘটিত একটি রোগ।

৬. এইডসঃ সকলেই জানেন সবচেয়ে ভয়ঙ্কর যৌন রোগ এটি। এই রোগ শরীরে বাসা বাঁধলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এর সঠিক কোনো চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি।

৭. ট্রাইকোমোনিয়াসিসঃ যৌনাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ, মুত্র ত্যাগের সময় যন্ত্রণা করা এই রোগের লক্ষণ। সঠিক চিকিৎসার মাধ্যমে সহজেই সেরে ওঠা যায় এর থেকে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026