নিউজ

সাবধান! ফের বাংলায় ডেঙ্গিতে মৃত্যু, সতর্ক থাকুন!

ফের বাংলায় ডেঙ্গুতে মৃত্যু হল ২ জনের। মাস দুয়েক ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকাগুলোতে। বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। সমগ্র এলাকায় ব্লিচিং ছড়ানোর পাশাপাশি নিয়মিত সাফাইয়ের কাজ চলেছে। কিন্তু তাতে কোনো ফল পাওয়া যায়নি। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার ইছাপুরের বাসিন্দা সাধনা সরকার। চিকিৎসা চলছিল তার হাবড়া হাসপাতালে। তার অবস্থার অবনতি দেখে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়। ওই এলাকারই রেনুকা মন্ডল নামে এক মহিলার ডেঙ্গুর কারণে মৃত্যু হয়েছে তেঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। এই এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। পঞ্চায়তের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026