খেলা

KKR Vs RCB: KKR-এর ঘূর্ণিপাকে কুপোকাত RCB, ৮১ রানে কোহলিদের হারিয়ে পয়েন্টস টেবিলে বিরাট লাফ কোলকাতার

আইপিএলের শুরুতে পাঞ্জাবের কাছে মুখ থুবড়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে স্বপ্নের প্রত্যাবর্তন ঘটল শাহরুখ খানের নাইট শিবিরের। গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলিদের ৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্টস টেবিলে বিরাট লাফ দিল নীতিশ রানার কেকেআর।

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ইনিংসের শুরুতে নিজেদের পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতেও সম্ভব হয় বিরাট কোহলির দল। তবে শেষ মুহূর্তে কলকাতার তারকা বোলার শার্দুল ঠাকুরের বিস্ফোরক ইনিংসে সমস্ত পরিকল্পনা মাটিতে মিশে যায় ব্যাঙ্গালোরের।

শুরুতে কলকাতা নাইট রাইডার্স যখন ১০০ রানে গুরুত্বপূর্ণ ৫ উইকেট হারিয়ে দিশেহারা তখনই রিঙ্কু সিংয়ের সাথে জুটি বেঁধে দলের জন্য জয় সূচক ইনিংসটি খেলেন শার্দুল ঠাকুর। মূলত তার ২৯ বলে ৬৮ বিস্ফোরক ইনিংসের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে নাইট শিবির।

বিশাল রানের এই লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতে বিরাট কোহলি এবং ডুপ্লেসিস দুর্দান্ত শুরু করলেও শেষ রক্ষা হয়নি ব্যাঙ্গালোরের। কলকাতার স্পিনাদের ঘূর্ণিচক্রে পড়ে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় বিরাট কোহলিরা। কোলকাতার বরুন চক্রবর্তী সর্বোচ্চ ৪ উইকেটের পাশাপাশি স্পিনাররা সর্বমোট ৯ উইকেট দখল করেন। এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাঙ্গালোরকে ৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ধাক্কায় বর্তমানে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে পৌঁছে গেছে কলকাতা নাইট রাইডার্স।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026