ভাইরাল & ভিডিও

Viral: সমালোচনাকে তুড়ি মেরে ব্যাপক বেলি ডান্স স্থূল চেহারার যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়াতে

গোটা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে এখন ট্রেন্ড হয়েছে শর্ট ভিডিও বানানো। টিকটক অ্যাপের সময় থেকে এই ছোট ভিডিও বানানোর ট্রেন্ড শুরু হয়েছিল। বর্তমানে জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতে এই অ্যাপ বন্ধ হয়ে গেলেও শর্ট ভিডিও বানানোর প্রবণতা একদমই কমেনি। বরং বলা যেতে পারে, বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদিতে এই শর্ট ভিডিও বানানোর ফিচার চলে এসেছে। ইন্টারনেটের দুনিয়াতে গেলেই দেখা যায় বিভিন্ন ভাইরাল শর্ট ভিডিও। আজকের এই প্রতিবেদনে এমনই এক ভাইরাল ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো।

নেটিজেনরা কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এর ভিত্তিতে নাচ বা অভিনয় করে শর্ট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। অনেকের প্রতিভা থাকলেও আগে তা প্রদর্শন করার সঠিক স্থান বা সুযোগ পেত না। তবে এখন সেই মুশকিল আসান করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার দুনিয়া। যে কেউ নিজের ইচ্ছামত বিনা খরচায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে ভিডিও আপলোড করে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারেন। সম্প্রতি এক যুবতী নিজের বাড়ির ছাদে অসম্ভব সুন্দর কায়দায় বেলি ডান্স করে সকলকে চমকে দিয়েছে। মনে করছেন, এতে চমকে যাওয়ার কি আছে? আসলে মাঝে রয়েছে ছোট্ট টুইস্ট।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক যুবতি বাড়ির ছাদে ট্রেন্ডিং রিল ব্যাকগ্রাউন্ড মিউজিক ‘নাচ মেরি রানী’ গানে অসম্ভব সুন্দর কায়দায় পাশ্চাত্য নৃত্যকলা বেলি ডান্স করছে। কিন্তু সকল ডান্সারের মত তাঁর চিকন কোমর বা জিরো ফিগার কোনোটাই নেই। বরং সে বেশ ভালোই মোটা। সে তাঁর রিল ভিডিওতেই জানিয়েছে যে সমাজের অনেকেই তাঁকে মোটা হওয়ার জন্য হাতি বা মোষ বলে সম্বোধন করলেও, সে কখনও তাতে পাত্তা দিতে রাজি হয়নি। ছোট থেকেই নাচ তাঁর প্যাশন।তাই তো শারীরিক অবয়বকে ডোন্ট কেয়ার করে অদম্য ইচ্ছাশক্তির জোরে বেলি ডান্সের মত কঠিন নাচ প্রায়ই করেন ওই যুবতী।

ভিডিওটি ইনস্টাগ্রামে আসতেই মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ওই যুবতীর অদম্য ইচ্ছাশক্তির প্রশংসা করেছেন এবং সেইসাথে তাঁর নাচের পারদর্শিতার ব্যাপক তারিফ করেছেন। ইতিমধ্যেই ভিডিওটিতে ৬ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছে। ভিডিওর মাধ্যমে ওই যুবতী বুঝিয়ে দিয়েছে যতই প্রতিকূলতা থাকুক না কেন, শুধুমাত্র ইচ্ছাশক্তি থাকলেই সব জয় করা সম্ভব।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026