Skin Care Tips: আর ব্যবহার করতে হবে না কসমেটিক্স, কাঁচের মতো উজ্জ্বল ত্বক পেতে ব্যভার করুন রান্নাঘরের এই জিনিস

ভালো উজ্জ্বল ত্বক পেতে কে না চায়। কিন্তু তার জন্য সব সময় কি কসমেটিকস ব্যবহার করতে হবে নাকি! কসমেটিস ব্যবহার না করেও কিন্তু উজ্জ্বল দীপ্তিময় ত্বক খুব সহজেই পাওয়া যেতে পারে। রান্নাঘরের এই ছোট্ট জিনিসটা ব্যবহার করলেই আপনি খুব সহজে একটা দুর্দান্ত ত্বক উপভোগ করতে পারবেন। আর এই জিনিসটা হলো সামান্য কাঁচা দুধ। চলুন তাহলে জেনে নেওয়া যাক কাঁচা দুধ কিভাবে আপনার ত্বকের যত্ন নিতে পারে

কাঁচা দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন ই, যা মূলত ত্বকের জন্য একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে। কাঁচা দুধ ত্বকের বার্ধক্য এবং বলিরেখা দূর করতে পারে এবং ত্বককে একটা প্রাকৃতিক উজ্জ্বলতা দিতে পারে। কাঁচা দুধে আর্দ্রতা রক্ষাকারী বেশ কিছু উপাদান রয়েছে, যা আপনার ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে থাকে। এতে রয়েছে প্রাকৃতিক চর্বি প্রোটিন এবং ত্বকের ভারসাম্য বজায় রাখার জন্য বেশ কিছু অন্য উপকরণ যা ব্যবহার করলে আপনার ত্বক কোমল এবং মসৃণ হয়ে উঠবে।

এছাড়াও ত্বকের প্রদাহ কমাতে আপনি কাঁচা দুধের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে একটা প্যাক তৈরি করে আপনার মুখে মাখতে পারেন। এতে ব্রন, দাগ, ছোপের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার ত্বক বেশ উজ্জ্বল হয়ে উঠবে। রূপচর্চায় কাঁচা দুধ যদি আপনি ব্যবহার করেন তবে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি আপনার ত্বকের দাগ ছোপ সেটা দূর করে দেবে। এছাড়াও ত্বকের বলিরেখা পড়তে দেবেনা। তাই বলতে গেলে রূপচর্চার ক্ষেত্রে কাঁচা দুধের বিকল্প সত্যিই নেই।

এই কাঁচা দুধ ত্বকের জ্বালা ভাব এবং লালচে ভাব কমিয়ে থাকে। পাশাপাশি ত্বকের অস্বস্তি কমিয়ে দ্রুত আরোগ্য লাভের সহায়তা করে। এই দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা বিভিন্ন ধরনের সানবার্ন সারাতে ব্যবহার করা যেতে পারে। তাই যাদের এই ধরনের সানবার্নের সমস্যা রয়েছে তারা ফ্রিজে রাখা ঠান্ডা কাঁচা দুধ মুখে লাগিয়ে আরাম পেতে পারেন।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026