বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক যুবতী নীলু ময়ূরা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
এই মুহূর্তে নীলু নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে চর্চিত হচ্ছেন সেটি ‘মেরা দেশি হরিয়ানা’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৬ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল। এই ভিডিওতে নীলুকে জনপ্রিয়, হিট হরিয়ানভগ গান ‘হেবি হেবি ঝাঞ্ঝরা কা জোড়া’র তালে দেখা গিয়েছে। জনপ্রিয় হরিয়ানভি গায়ক অজয় হুডা ও গায়িকা কাঞ্চন নাগারের কণ্ঠে শোনা যায় গানটি। ছাই রঙের একটি শাড়ি ও কালো স্লিভলেস ব্লাউজে নিজের বাড়ির ছাদেই উল্লেখ্য হরিয়ানভি গানের সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। তিনি যে যথেষ্ট দক্ষ নৃত্য পরিবেশনায়, তা তার নাচ দেখেই স্পষ্ট হয়। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক ভাইরাল হওয়া নাচের ভিডিওটির সূত্র ধরেই নিজের ভক্তমহলের একাংশের মাঝে আবারো প্রশংসায় উঠে এসেছেন তিনি।
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…