Post Office Scheme: ১০০ টাকা বিনিয়োগ করেই হয়ে যান লাখপতি, পোস্ট অফিসের এই প্রকল্প আপনাকে করবে মালামাল

প্রতিদিন ছোট ছোট পরিমাণে বিনিয়োগ করলেই কিন্তু আপনি নিজের জন্য একটা বড় ফান্ড তৈরি করে ফেলতে পারেন এবং পেয়ে যেতে পারেন গ্যারান্টি রিটার্ন। এই মুহূর্তে ভারত সরকার এমন একটি প্রকল্প শুরু করেছে, যেখানে আপনাদের প্রতি মাসে ১০০ টাকা করে বিনিয়োগ করতে হবে এবং তাহলেই আপনি লাখ টাকার ফান্ড তৈরি করে ফেলতে পারবেন। রিস্ক ফ্রি এবং নিশ্চিত টাকা রোজগারের এরকমই একটি প্রকল্প হলো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট। যদি আপনি এই প্রকল্পে প্রতিদিন ১০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত আপনি ফান্ড তৈরি করে ফেলতে পারবেন। এভাবেই যদি আপনি আগামী পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন, তাহলে এই পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে আপনার মূলধনের পরিমাণ দুই লক্ষ টাকা হয়ে যাবে। চলুন এই প্রকল্পের ব্যাপারে জানা যাক।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট প্রতি মাসে টাকা জমানোর একটি দারুন প্রকল্প। এই প্রকল্পে ম্যাচিউরিটি পর্যন্ত আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা জমা করতে পারেন। ১০০ টাকা দিয়ে পোস্ট অফিসে এই রেকারিং ডিপোজিট একাউন্ট আপনি খুলতে পারবেন এবং একাউন্ট খোলার পরে আপনি ১০ টাকার গুণিতকে প্রতি মাসে বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগের কোন সর্বাধিক সীমা কিন্তু নেই। ১ জানুয়ারি ২০২৩ থেকে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট প্রকল্পে ৫.৮ শতাংশ করে সুদ পাওয়া যাচ্ছে। চক্রবৃদ্ধি সুদ আপনি পেতে পারবেন প্রতি তিন মাস অন্তর অন্তর। যদি আপনি ৩০০০ টাকা জমা করেন প্রতিমাসে তাহলে ৬০ মাস অর্থাৎ পাঁচ বছরে আপনার বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ২.১ লক্ষ টাকা।

পোস্ট অফিসের এই অ্যাকাউন্টে আপনি আপনার প্রয়োজনে সময় লোন গ্রহণ করতে পারেন। পোস্ট অফিসে নিয়ম অনুযায়ী, এক বছর বিনিয়োগ করার পরে, এই একাউন্টে জমা টাকার ৫০ শতাংশ পর্যন্ত আপনি লোন গ্রহণ করতে পারেন। লোন রিপেমেন্ট আপনি একসাথে অথবা কয়েকটি কিস্তিতে করতে পারবেন। যত শতাংশ আপনি সুদ পাচ্ছেন তার থেকে ২ শতাংশ বেশি আপনাকে সুদ দিতে হবে লোনের ক্ষেত্রে। তার পাশাপাশি আপনি এই একাউন্টে নমিনেশন এর সুবিধা পাবেন। এছাড়া ম্যাচিউরিটির পরে আরো পাঁচ বছরের জন্য আপনি এই একাউন্ট চালু রাখতে পারেন। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন এই প্রকল্পে। এছাড়াও, মাইনর একাউন্ট এর জন্য অভিভাবকের প্রয়োজন হয়। জানিয়ে রাখা ভালো, তিন বছর পরে আপনি প্রিম্যাচিউর ক্লোজার পেতে পারবেন এই প্রকল্পে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026