স্বাস্থ্য ও ফিটনেস

Health Tips: বয়সের আগেই বয়সের ছাপ চোখে-মুখে! মানতে হবে এই কয়েকটি সহজ নিয়ম

বর্তমানের কর্মব্যস্ত জীবনে মানুষের হাতে সময় খুব কম। এক্ষেত্রে নিজের যত্ন নেওয়া সবসময় সম্ভব হয় না সাধারণের পক্ষে। আর এর মাঝেই ত্বক ও চুলের হাজারটা সমস্যা নিয়ে চলতে হয় অনেককে। তার মূল কারণ অনিয়ন্ত্রিত – অনিয়মিত জীবনযাপন ও দূষণ। যার কারণবশত বয়সের আগেই বয়সের ছাপ পড়তে পারে চোখে-মুখে। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটা কথা মাথায় রাখা ভীষণভাবে প্রয়োজন। বিস্তারিত জানুন।

১) বেশিরভাগ সময়ই মনে করা হয় ফ্যাট জাতীয় খাবার সুস্থ ত্বক ও চুলের জন্য একেবারেই উপকারী নয়। তবে বলে রাখা ভালো, সুস্থ ত্বক ও চুলের জন্য ফ্যাট জাতীয় খাবার অবশ্যই প্রয়োজনীয়।

২) বয়সের আগে বয়সের ছাপ পড়তে পারে অলসতার কারণেও। অতিরিক্ত অলসতা শরীরে মেটাবলিজমকে দুর্বল করে দেয়। এতে অতিরিক্ত ওজনও বৃদ্ধি হতে পারে, যা খুব স্বাভাবিকভাবেই বয়সের ছাপ ফেলে চেহারায়।

৩) অতিরিক্ত ফল খাওয়া শরীরে ফ্রুকটোজের পরিমাণ বৃদ্ধি করতে পারে। যার ফলস্বরূপ শরীরে সুগারের পরিমাণ বাড়তে পারে, পাশাপাশি ওজনও বৃদ্ধি পেতে পারে। আর এই কারণেই বয়সের আগেই বয়সের ছাপ পড়তে পারে চোখে মুখে।

৪) রাতে দেরি করে খাওয়া দাওয়া শরীরের পক্ষে একেবারেই উপকারী নয়। এর ফলে হজমের সমস্যার পাশাপাশি নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এর ফলেও শরীরে অতিরিক্ত মেদ জমতে পারে, যা শরীরে বয়সের ছাপ ফেলে দেয়।

৫) বর্তমান সময়ে দাঁড়িয়ে সানস্ক্রিন মাখা খুবই প্রয়োজনীয়। এটি ত্বককে অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে থাকে। এই সানস্ক্রিন ত্বকে সহজে বলিরেখা পড়তে দেয় না। পাশাপাশি পিগমেন্টেশনের সমস্যাও কমাতে পারে এটি।

Devparna Acharya

Published by
Devparna Acharya
Tags: health tips

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026