সাধারণত সব সময় নিজের ভার্সেটাইল অভিনয়ের মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে সম্প্রতি রিলিজ হওয়া সিনেমা গঙ্গুবাই কাঠিয়াবাড়িতে তার অভিনয়ে রীতিমতো সকলকে ছাপিয়ে গিয়েছে। এই ছবিতে তার অভিনয় দেখে রীতিমত মুগ্ধ তার বড় থেকে বড় সমালোচকরাও। গাঙ্গুবাঈ এর সম্পূর্ণ আমেজ এবং ফিল তিনি নিয়ে আসতে পেরেছেন এই সিনেমায়।
কিন্তু আপনি কি জানেন? পরিচালক সঞ্জয় লীলা বনশালি প্রথমে এই ছবি আলিয়াকে দিয়ে করাতে চান নি। বরং তাঁর পছন্দ ছিলেন অন্য একজন অভিনেত্রী। পরপর তিন জন অভিনেত্রী এই চরিত্র রিজেক্ট করলে চতুর্থ পছন্দ হিসেবে উঠে আসে আলিয়া ভাটের নাম। তবে আপনি কি জানেন এই ৩ অভিনেত্রী কারা এবং তারা কিসের জন্য এই চরিত্রে রিজেক্ট করেছিলেন?
গাঙ্গুবাঈ এর চরিত্রটি যখন নির্মাণ করেছিলেন সঞ্জয় লীলা বনশালি, সেই সময় তাঁর প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর আগেও দীপিকাকে নিয়ে একাধিক সিনেমায় কাজ করেছেন বনশালি। তার তথাকথিত রাজ ঘরানা লুকে দীপিকা পাড়ুকোন সবসময় পার্ফেক্ট। কিন্তু শোনা যায়, যখন সঞ্জয় লীলা বনশালি দীপিকা পাড়ুকোনের কাছে গাঙ্গুবাঈ এর চরিত্রটি নিয়ে যান, সেই সময় বিতর্কিত চরিত্র দেখে তিনি সরাসরি না করে দিয়েছিলেন।
দীপিকা পাড়ুকোন না করে দেবার পর সঞ্জয় এই চরিত্র নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী রানী মুখার্জির কাছে। রানী মুখার্জিও এই বিতর্কিত চরিত্রে অভিনয় করতে চাননি। তার পরবর্তীতে এই চরিত্র পৌঁছায় প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। স্বভাবতই বিতর্কিত চরিত্র দেখে পিগি চপসও এই চরিত্র গ্রহণ করতে নারাজ ছিলেন। তাই অগত্যা কোন উপায় না দেখে সঞ্জয় চান আলিয়া ভাটের কাছে। তিনি এই চরিত্র করতে রাজি হন, এবং সিনেমা রিলিজ হবার পর, এই গঙ্গুবাই চরিত্রটি হয়ে ওঠে আলিয়ার জীবনের সবথেকে বড় কিছু চরিত্রের মধ্যে একটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…