অফবিট

ভিক্ষা করে লাখপতি! শুনে অবাক হলেন ? জানুন কিভাবে

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : আমাদের দেশ ভারত একটি দরিদ্র দেশ। এখানে বহু মানুষ অনেক কষ্টে তাদের জীবন কাটাই। দেশের সরকার বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এদের হয়তো সাহায্য করে থাকে। কিন্তু তা দিয়ে তো সারা জীবন চালানো সম্ভব নয়। এ কারণে পেট চালানোর জন্য তারা ভিক্ষা করাকেই শ্রেয় বলে মনে করে।

আমরা রাস্তাঘাটে চলার সময় এরকম ভিক্ষা করতে অনেক মানুষকে দেখতে পাই। তাদেরকে দেখে আমাদের কষ্ট হয়। আমরা তাদের দেখে কিছু সাহায্য করার চেষ্টা করি। আমরা হয়তো ভাবি তারা কত কষ্টে আছেন। আজ আমরা এমন ৬ জন ভিখারির কথা বলব যাদের কথা শুনলে আপনাদের হয়তো ভিখারি সম্বন্ধে চিন্তাধারা পাল্টে যাবে। আসুন পরিচয় করিয়ে দিই সেইসব ভিখারিদের সঙ্গে—

১) মাসু মালানা– এই ব্যক্তি প্রতিদিন অটোরিকশায় চেপে লোখান্ডওয়ালা নামের একটি জায়গায় যান। তারপর নিজের পেশাদারী পোশাক পরিবর্তন করে ভিখারির পোশাক পড়ে ভিক্ষা করতে শুরু করেন।

২) লক্ষ্মী দাস– তিনি প্রায় 44 বছর ধরে ভিক্ষা করছেন। ইনার ব্যাংক অ্যাকাউন্ট দেখলে হয়তো চমকেও যেতে পারেন। তিনি তার ভিক্ষা থেকে প্রাপ্ত অর্ধেকাংশ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমিয়ে রাখেন। ইনি আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করেন।

৩) সাম্বাজি কালে– সাম্বাজির পরিবারের সদস্য সংখ্যা ৪। তার ভিরা নামক এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে ও সোলাপুরে রয়েছে একটি জমি। তিনি ভিক্ষা করেন মুম্বাইয়ের খার এলাকায়।

৪) সারভাটিয়া দেবী– সারভাটিয়া দেবীকে ভিক্ষা করতে দেখা যায় পাটনায় অশোক সিনেমা হল এর পেছনে। স্বামী গত হওয়ার পর তিনি এই পেশায় নাম লেখান। তিনি ২৫ বছর ধরে এই পেশার সাথে যুক্ত। ইনার নামে দুটি ইন্সুরেন্স রয়েছে। যেটিতে প্রতি বছর তিনি ৩৬ হাজার টাকা করে জমা দেন।

৫) কৃষ্ণা কুমার– ইনি ভিক্ষা করেন মুম্বাইয়ের সিপি ট্যাঙ্ক নামক এলাকায়। ইনার নামে একটি ফ্ল্যাট রয়েছে। যেটির দাম ২৫ লাখ টাকা। তাহলে আন্দাজ করুন ইনার আয় কত হতে পারে।

৬) ভারত জৈন– ইনি ভারতের সবচেয়ে ধনী ভিখারি নামে পরিচিত। ইনার নামে দুটি ফ্ল্যাট ও একটি দোকান আছে। দোকানটি তিনি ভাড়া দেন। এই ভাড়া বাবদ তিনি ১০ হাজার টাকা করে পান। আর ভিক্ষা করে মাসে আয় করেন ৬০০০০ টাকা। এনাকে ভিক্ষা করতে দেখা যায় মুম্বাইয়ের প্যারেল এলাকায়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026