অরূপ মাহাত: নতুন মাসের প্রথম সপ্তাহের শুরুতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেপ্টেম্বরের শুরু হয়েছে প্রবল বৃষ্টির মাধ্যমে। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিনেও প্রবল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সন্ধ্যা থেকে আবারও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায়। আজ সকাল থেকেই মেঘলা আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে।
গতকাল রবিবারের মতো, আজ সোমবারও সন্ধ্যা থেকে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় প্রবল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত বলে জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ওই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকেই এগিয়ে আসছে। যে কারণে সমুদ্রগামী মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। উপকূলবর্তী এলাকা গুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। তবে আজ, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…