নিউজ

পঞ্চাশ হাজার ফুচকা দিয়ে তৈরি হয়েছে কলকাতার এই পুজো মণ্ডপ, এরকম থিম আর হয়তো দেখবেন না

শিল্পীর ভাবনায় কখন কী আসে তা কেই বা বলতে পারবে। প্রতি বছর রাজ্যের আনাচেকানাচে এমন কিছু ঠিঠাকভাবে তৈরি করা হয় যা দেখলে নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন। এমনই একটি পুজো মণ্ডপের কথা আপনাদের বলতে চলেছি যেটা মাস্ট ওয়াচ। ফুচকা দিয়ে তৈরি করা হয়েছে আস্ত একটা মণ্ডপ। দেখবেন চোখে, হল আসবে জিভে।

বেহালা নতুন দলের পুজো প্রতিবারেই কিছু না কিছু চমক দিয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ফুচকা দিয়ে প্যান্ডেল তৈরি করেছে তারা। প্যান্ডেলে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি ফুচকা ব্যবহার করা হয়েছে। ফুচকাগুলি যাতে অনেকদিন পর্যন্ত টাটকা থাকে সে জন্য কৃত্রিম রাসায়নিকের প্রলেপ ব্যবহার করা হয়েছে। মণ্ডপ সাজানোর এই কাজটা করেছেন শিল্পী অয়ন সাহা। জানা গিয়েছে, অয়নকে সাহায্যে করেছেন নেদারল্যান্ডসের দুই শিল্পী।

দুর্গা পুজো যেমন বাঙালির আবেগ, তেমনই ফুচকাও তাই। দুই আবেগের মেল বন্ধন ঘটানো হয়েছে এই প্যান্ডেলে। অনেকেই হয়তো ভেবেছিলেন এই ফুচকাগুলি হয়তো কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। কিন্তু আসলে তা নয়। কাছে গিয়ে দেখলেই বুঝতে পারবেন ওগুলো আসল।

বাজার থেকে কিনে এনে, রাঁধুনি দিয়ে ভেজে নিয়ে তারপর দেওয়া হয়েছে রাসায়নিক প্রলেপ। এছাড়াও মণ্ডপ সাজানোর কাজে বাঁশ, কাঠ, টিন আরো অনেক কিছু ব্যবহার করা হয়েছে। প্রতিমাকেও একটা বড় গোল ফুচকার মধ্যে রাখা হয়েছে। বেহালায় ১৪ নম্বর বাস স্ট্যান্ড থেকে অল্প এগিয়ে জেমস লং সরনীর আগে ডানদিকের গলির ভেতরে হচ্ছে এই পুজো।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026