কলকাতা একি চারিদিকে করোনা পরিস্থিতি তার ওপর আকাশের মুখ ভার এমন প্রতিকূল পরিস্থিতিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালন করা হচ্ছে আজ শুক্রবার মহাসপ্তমী আর এই সপ্তমীর সন্ধিতে বেলেঘাটা আইডি হাসপাতাল ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন এসেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতালের সুপার আশীস মান্না এ বিষয়ে জনিয়েছেন, ‘বিকেল সাড়ে চারটের পর স্টোররুমে আগুন লাগে। দ্রুত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সকলকে নিরাপদে জায়গায় কাজ হচ্ছে।’ হাসপাতাল সূত্রে খবর, স্টোর রুমে স্যানিটাইজার রাখা ছিল, সম্ভবত সেই কারণেই আগুন ছড়িয়েছে। ঘটনায় রোগীদের কোনও ক্ষয়ক্ষতি অবশ্য হয়নি।
স্টোর রুম থেকে রোগীদের থাকার জায়গা অনেক দূরে, সেই কারণেই সমস্যা হয়নি বলে জানা গিয়েছে। কোথা থেকে আগুন লাগে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। একটি আভ্যন্তরীন তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে এই আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন হাসপাতালে থাকা রোগীরা, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…