নিউজ

লড়াকু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার বন্দোবস্ত করে নজির বেলুড় মঠের

কলকাতা : বরাবরই উদারতার নজির রেখেছে বেলুড় মঠ। দুস্থ মানুষের পাশে থাকা থেকে দরিদ্রদের খাবার দিয়ে সাহায্য করা, সবেতেই পাশে থেকেছে বেলুড় মঠ কতৃপক্ষ। আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন ও মঠ। এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াকু চিকিৎসকদের জন্য অতিথিশালা খুলে দিলেন তাঁরা। জানা গিয়েছে, ২৬ জন স্বাস্থ্যকর্মী বেলুড় মঠের অতিথিশালায় থাকবেন।

সূত্রের খবর, অতিথিশালায় থাকা প্রত্যেক চিকিৎসক হাওড়ার টিএল জয়সওয়াল হাসপাতালে কর্মরত। চিকিৎসকরা জানিয়েছেন, ‘বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। করোনাকে হার মানাতে দিনরাত এক করে কাজ করে চলেছেন তাঁরা, লক ডাউনের জেরে বাড়ি যাওয়ার সুযোগটুকুও নেই।’ তাই তাঁদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ কতৃপক্ষ।

অতিথিশালার দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী সুব্রতনন্দ জানাচ্ছেন, ‘মানব সেবায় সবসময় এগিয়ে গিয়েছে বেলুড় মঠ কতৃপক্ষ। তাই এবারও প্রশাসন অনুরোধ করতেই আমরা সেই অনুরোধের মর্যাদা দিয়েছি। আগামীতেও বেলুড় মঠ এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে।’

এরপর হাওড়া জেলা প্রশাসন বেলুড় মঠ কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। তাঁরা আরও বলেছেন, ‘লক ডাউনের কারনে চিকিৎসক ও নার্সরা নিজেদের বাড়ি যেতে পারছেন না। আর তারপরই মঠ কতৃপক্ষকে জানানো হয়। সেখানে অতিথিশালায় রয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এরফলে তাঁরা নিজেদের কাজে দ্রুত যোগ দিতে পারবেন এবং নিশ্চিন্তে থাকতে পারবেন।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026